শিরোনাম
◈ শিলাবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ না ফেরার দেশে অভিনেতা শামস সুমন ◈ ইরান-ইসরাইল-মার্কিন যুদ্ধে ভারতের ওপর ৫০ বিলিয়ন ডলারের ধাক্কা ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে বরফ গলছে! ◈ যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ, কঠোর অবস্থানে মোজতবা খামেনি ◈ এক দশকে বাংলাদেশের অর্ধেক তরুণ চাকরি পাননি: বিশ্বব্যাংক ◈ নববর্ষে চালু হচ্ছে কৃষক কার্ড, প্রথম ধাপে ২১ হাজার কৃষক পাচ্ছেন সহায়তা ◈ ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের ◈ মশক নিধনে ঢাকার দুই সিটিকে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর, বর্জ্য ব্যবস্থাপনায় দেশীয় প্রযুক্তিতে জোর ◈ ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেওয়া হবে : আইজিপি

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২০, ১১:০৪ দুপুর
আপডেট : ০৩ জানুয়ারী, ২০২০, ১১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বান্ধবীকে ঋষভ পন্ত, তুমি পাশে থাকলেই আমার বেশি ভালো লাগে

স্পোর্টস ডেস্ক : বড়দিন আর নতুন বছরের ছুটি কাটাতে সুইজারল্যান্ডে গিয়েছিলেন বিরাট কোহালি। আর নতুন বছরের শুরুতেই বাগদানের ঘোষণা করেছেন হার্দিক পান্ডিয়া। এই আবহে গার্লফ্রেন্ড ঈশা নেগির সঙ্গে বরফের পাহাড়ে ছুটি কাটানোর ছবি পোস্ট করেছেন ঋষভ পন্ত।

ভারতের এই উইকেটকিপার-ব্যাটসম্যান(পন্ত) সোশ্যাল মিডিয়ায় দুজনের ছবি দিয়ে লিখেছেন, তুমি পাশে থাকলেই নিজেকে বেশি ভাল লাগে। এক ধরনের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ঈশা নেগিও। সঙ্গে লিখেছেন, পাঁচ বছর ধরে তাঁরা সম্পর্কে রয়েছেন এবং আগামী দিনেও থাকবেন।

ঋষভ এই প্রথম সোশ্যাল মিডিয়ায় দুজনের ছবি পোস্ট করলেন এমন মোটেই নয়। ২০১৮-১৯ মৌসুমের অস্ট্রেলিয়া সফর থেকে ফেরার পরও ঈশার সঙ্গে ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন তিনি। যদিও কিছুদিন আগে ঋষভের সঙ্গে অভিনেত্রী ঊর্বশী রৌতেলার সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়েছিলো। দুজনকে একসঙ্গে নৈশভোজেও দেখা গিয়েছিল। কিন্তু আজ শুক্রবার ঋষভের পোস্টে তা সত্যিকারে প্রমাণিত হতে দিলো না।

উল্লেখ্য, আগামী রোববার থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামছে ভারত। তিন ম্যাচের সেই সিরিজে ভারতের উইকেটকিপার হিসেবে থাকছেন ঋষভই।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়