শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২০, ১২:১৯ দুপুর
আপডেট : ০৩ জানুয়ারী, ২০২০, ১২:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রনবীরের দুই বছরের একই দিনে জুতো এক, গার্লফ্রেন্ড আলাদা!

দেবদুলাল মুন্না:আজ নতুন বছরের দ্বিতীয় দিন।রনবীর কাপুর জুতো একটাই পরে দুজনকে সময় দিয়েছেন বলে তাকে ঘন ঘন প্রেমিকা বদলের অভিযোগ দেওয়া ঠিক? মোটেই না। ছিঃ ছিঃ নিন্দুকের এ কি ব্যবহার! রণবীর কপূরকে এমনভাবে আক্রমণ করার কোনও মানে হয়? আরে না হয় মানুষটা তিন বছর পর একই দিনে একই জুতো পরেছেন! দাঁড়ান ব্যাপারটা খোলসা করি। আসলে প্রতি বছরের মতো এবছরও আজ ২ জানুয়ারি পুরো কাপুর পরিবার একসঙ্গে ক্রিসমাস লাঞ্চ সেরেছে। তা সেই লাঞ্চে পরিবারের ছেলেমেয়েরা তাঁদের গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, বর-বউদের নিয়ে আসেন। রণবীরও তাই করেছেন। আলিয়া ভট্টের হাত ধরে হাজির ছিলেন তিনি। ক্যামেরার সামনে ভাল পোজ়ও দেন। কিন্তু কেলোটা এখানেই রণবীরের পায়ে ছিল সেই সাদা স্নিকার্স যা কিনা তিনি পরেছিলেন গতবছরের দ্বিতীয় দিনেও, মানে বিদায়ী ২০১৯সালের দুই জানুয়ারি। তখন তাঁর সঙ্গীনি ছিলেন ক্যাটরিনা কাইফ।এ তথ্য স্টারডাস্টের। তাহলে ব্যাপারটা কী দাঁড়াল? জুতো এক, দিন এক শুধু বছর আর গার্লফ্রেন্ডটি আলাদা! নিন্দুকরা অমনি বলতে শুরু করেছে, ছেলে জুতো চেঞ্জ করতে ভুলে যায় কিন্তু গার্লফেন্ড পরিবর্তনে ভুল হয় না! তা বাপু, হতেও পারে রণবীরের একই রঙের একই ধরনের অনেক জুতো আছে। এই জুতো আর ওই জুতোর আদৌও এক নয়। শুধু-শুধু ছেলেটাকে নিন্দেমন্দ করার কোনও মানে আছে নাকি!

  • সর্বশেষ
  • জনপ্রিয়