শিরোনাম
◈ মোবাইল আসক্তিতে বদলে যাচ্ছে শিশুর স্বাভাবিক বিকাশ ও বেড়ে ওঠার পরিবেশ ◈ ডিসেম্বরের মধ্যে বায়োমেট্রিক সম্পন্ন না হলে বাতিল হবে ১৪ হাজার প্রবাসীর আবেদন ◈ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ: যুদ্ধ নয়, সংঘাত সমাধানে চাই আলোচনা ও কূটনীতি ◈ তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বৈঠক, গুরুত্ব পেল রোহিঙ্গা ও জলবায়ু ইস্যু ◈ প্রতিরোধকে গুরুত্ব দিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুনর্বিন্যাস করছে বাংলাদেশ: ডা. জুবাইদা ◈ বন্ধের পথে ৪ এনবিএফআই, আমানতকারীদের সর্বোচ্চ ৫০ লাখ টাকা ফেরতের সিদ্ধান্ত ◈ টেকসই এলডিসি উত্তরণের প্রস্তুতিতে আরও সময় চায় বাংলাদেশ ◈ বাংলাদেশের সঙ্গে বোয়িং চুক্তি, মার্কিন অর্থনীতিতে বড় সাফল্য বললেন ট্রাম্প ◈ জাতিসংঘে তারেক–শাহবাজ বৈঠক: সম্পর্ক জোরদারে জোর ◈ দেশে আরও ৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন, বাড়ছে অ্যাপনির্ভর ব্যাংকিং সেবা

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২০, ১২:৩২ দুপুর
আপডেট : ০১ জানুয়ারী, ২০২০, ১২:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফের কেওড়াবাগান থেকে পৌনে চার লাখ ইয়াবা উদ্ধার

ফরহাদ আমিন,টেকনাফ: কক্সবাজারের টেকনাফ উপজেলায় একটি কেওড়াবাগান থেকে ৩ লাখ ৭৮ হাজার ৯১৫ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমোরা এলাকার কেওড়াবাগান থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় টেকনাফ-২ বিজিবির সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, ২ বিজিবি ব্যাটালিয়ন স্টাফ কর্মকর্তা নুরুল হুদা।বিজিবি অধিনায়ক বলেন,গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে হ্নীলা ইউপি জাদিমোড়া এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবা বড় চালান প্রবেশ করবে।

এমন তথ্যের ভিত্তিতে দমদমিয়া বিওপি একটি বিশেষ টহলদল ঔই এলাকায় অভিযানে গেলে।এ সময় ৩-৪ জন ইয়াবা পাচারকারী মিয়ানমার লাল দ্বীপ হতে সাঁতরে এসে জাদিমোড়া উত্তর-পূর্ব প্রান্তে উঠতে দেখে টহলদল তাদের চ্যালেঞ্জ করে।পাচারকারীরা টহলদলের উপস্থিতি লক্ষ্য করে তাদের সাথে থাকা চারটি বস্তা ফেলে কেওড়া বাগানের ভেতর দিয়ে রাতের অন্ধকারের সুযোগে জঙ্গলের মধ্যে পালিয়ে যায়।

পরে ফেলে যাওয়া চারটি বস্তা উদ্ধার করা হয়।বস্তার ভেতর থেকে ৩লাখ ৭৮হাজার ৯১৫পিস ইয়াবা পাওয়া যায়।উদ্ধারকৃৃত ইয়াবার আনুমানিক মূল্য১১কোটি ৩৬লাখ সাড়ে ৭৪হাজার টাকা।এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।টেকনাফ মডেল থানায় সাধারণ ডায়েরি করে উদ্ধার ইয়াবাগুলো জমা করার প্রক্রিয়াধীন রয়েছে। সম্পাদনা: জেরিন মাশফিক

  • সর্বশেষ