শিরোনাম
◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ◈ হিলারি ক্লিনটনের হাত থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার পেলেন ড. ইউনূস, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০১৯, ০৫:০৭ সকাল
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০১৯, ০৫:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুদকের হাতে আটক হওয়া শেরপুরে সেই সাব-রেজিষ্ট্রার দুদিনের রিমান্ডে

তপু সরকার হারুন শেরপুর-১ : শেরপুরের শ্রীবরদীতে দুদক কর্মকর্তাদের হাতে ঘুষের টাকাসহ আটক সাব-রেজিষ্ট্রার আব্দুর রহমান ভূঁইয়াকে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে অবকাশকালীন স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. মুজিবুর রহমান এ আবেদন মঞ্জুর করেন। এসময় সাব-রেজিষ্টার আব্দুর রহমান ভূঁইয়ার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুদকের আইনজীবী অ্যাডভোকেট মোখলেছুর রহমান জীবন আটক সাব-রেজিষ্ট্রারের জেলগেটে জিজ্ঞাসাবাদের আবেদন মঞ্জুরের সত্যতা নিশ্চিত করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা দুদক সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইলের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।
উল্লেখ্য গত ৪ ডিসেম্বর সন্ধ্যায় টাঙ্গাইল জেলার দুদক সমন্বিত কার্যালয়ের একটি অভিযানিক দল শ্রীবরদী’র সাব-রেজিষ্ট্রার আব্দুর রহমান ভূইয়াকে তার নিজ কার্যালয়ে ঘুষের ৯৫ হাজার ৫ শত টাকা সহ হাতেনাতে আটক করে। এনিয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইলের সহকারি পরিচালক আতিকুল আলম বাদী হয়ে দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা দায়ের করেন। তিনি গত ২০১৮ সালের ২ এপ্রিল শ্রীবরদীতে সাব-রেজিষ্ট্রার পদে যোগদান করেন। তার বাড়ি মু্িন্সগঞ্জ জেলায়।

  • সর্বশেষ