শিরোনাম
◈ বিশ্বকা‌পের সে‌মিফাইনা‌লে ওঠার লড়াই‌য়ে রা‌তে ভারত ও ও‌য়েস্ট ই‌ন্ডিজ মু‌খোমু‌খি ◈ মধ্যপ্রাচ্যগামী ১০ ফ্লাইট বাতিল, চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ ◈ মধ্যপ্রাচ্যে ‘রেড লাইন’ অতিক্রম না করতে চীনের কড়া বার্তা ◈ পিছিয়ে যাচ্ছে ই‌ন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ◈ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনির কন্যা, জামাতা, পুত্রবধূ ও নাতি নিহত ◈ ফ্লাইট স্থগিতের কারণে বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ◈ হামলায় নিহত আয়াতুল্লাহ খামেনি, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ◈ খামেনি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরানি সংবাদমাধ্যম ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০১৯, ১১:৫৭ দুপুর
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০১৯, ১১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার বিক্ষোভকারীদের পাকিস্তানে চলে যেতে বললেন মীরাটের পুলিশ সুপার

মশিউর অর্ণব : শুক্রবার উত্তর প্রদেশের বিক্ষোভের সময় মীরাটের পুলিশ সুপারকে এরকম চূড়ান্ত সাম্প্রদায়িক মন্তব্য করতে শোনা যায়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঐ ঘটনার একটি ভিডিও ভাইরাল হলে পুলিশের বিরুদ্ধে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। এনডিটিভি

মোবাইলে ধারণকৃত ঐ ভিডিওতে দেখা যায়, মীরাটের পুলিশ সুপার অখিলেশ নারায়ন সিং কয়েকজন পুলিশ সদস্যকে সাথে নিয়ে একটি সরু গলিতে ঢোকেন। সেখানে মাথায় ফেজ টুপি পরিহিত কয়েকজনকে তিনি বলেন, ‘এই দেশে যদি থাকতে না চাও, তাহলে পাকিস্তানে চলে যাও। থাকবে এখানে, আর গান গাইবে অন্য জায়গার?’ এসময় প্রতিটি ঘর থেকে বিক্ষোভকারীদের বের করে জেলে ঢোকানোর হুমকিও দেন তিনি। তবে কোন পরিস্থিতিতে ঐ পুলিশ কর্মকর্তা এমন মন্তব্য করেছিলেন, সেটি স্পষ্ট নয়। পরে অবশ্য অখিলেশ জানিয়েছেন, ওই গলিতে কিছু বিক্ষোভকারী পাকিস্তান পন্থী শ্লোগান দেওয়ায় এমন মন্তব্য করেছিলেন তিনি।

প্রসঙ্গত, গত শুক্রবার (২০ ডিসেম্বর) উত্তর প্রদেশের মীরাটে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বিক্ষোভ চলাকালে পুলিশের গুলিতে অন্তত ৬ বিক্ষোভকারী নিহত হয়েছিলেন। যদিও মীরাট পুলিশের পক্ষ থেকে গুলি চালানোর কথা পুরোপুরি অস্বীকার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়