শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০১৯, ১২:১৪ দুপুর
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০১৯, ১২:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্লাস্টিক খেকো কীট পরিবেশ রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলছেন বিজ্ঞানীরা

রাশিদ রিয়াজ : রীতিমত প্লাস্টিক খেয়ে ফেলছে কীটগুলো, এতে তাদের কোনো ক্ষতিও হচ্ছে না। বিজ্ঞানীরা বলছেন পরিসংখ্যানে তারা দেখতে পেয়েছেন এসব কীট শুধু যে স্টায়ারফোম খেয়ে ফেলছে তা নয়, রীতিমত এধরনের ফোম থেকে টক্সিক রীতিমত হজম করে ফেলছে, কোনো ক্ষতি হচ্ছে না তাদের আর সবচেয়ে বড় কথা হচ্ছে কীটগুলোকে অন্য প্রাণির খাবারের জন্যে ব্যবহার করা সম্ভব হচ্ছে। এর আগেরবার কিন্তু বিজ্ঞানীরা প্লাস্টিক খাওয়ার পর ওসব কীটগুলো টক্সিক হজম করতে পারেনি বলেছিলেন। এবার ৪৮ ঘন্টার মধ্যে কীটগুলো টক্সিক হজম করে ফেলছে। ডেইলি মেইল

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন এই কীটগুলো বিশ্বে প্লাস্টিকের বিশাল সমস্যার সমাধান এনে দিতে পারে। কীটগুলোকে যতটুকু প্লাস্টিক খেতে দেয়া হয়েছিল তার ৯০ শতাংশ একদিনেই খেয়ে ফেলে, বাকি ১০ শতাংশ খায় দ্বিতীয় দিনে। স্ট্যানফোর্ডের সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং’এ পিএইচডি করছেন আঞ্জা মালাভি ব্রানডন, তিনি এসব কীটের কাণ্ডকে অভূতপূর্ব বলে মন্তব্য করেন। কারণ কীটগুলো যে প্লাস্টিক খেয়েছে তাতে ব্যবহৃত কেমিক্যাল ‘এইচবিসিডি’ ২০১৫ সালেই বিশ্বে ব্যবহার করা হয়েছে আড়াই কোটি টন।

  • সর্বশেষ