শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০১৯, ০১:২৬ রাত
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৯, ০১:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে জাতীয় পতাকা সঠিকভাবে উত্তোলন না করার দায়ে ১১ প্রতিষ্ঠানকে জরিমানা

মাহবুবুর রহমান, প্রতিনিধি : নোয়াখালীতে জাতীয় পতাকা সঠিক নিয়মে উত্তোলন না করার দায়ে ১১ প্রতিষ্ঠানকে ৮ হাজার ৩০০টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন না করা, ছেঁড়া জাতীয় পতাকা উত্তোলন করা, স্থাপনা স্পর্শ করে জাতীয় পতাকা উত্তোলন করা, বিজয় দিবসে জাতীয় পতাকা অর্ধ নমিত রাখার দায়ে ও গণ সচেতনতা সৃষ্টি কার্যক্রমের অংশ হিসেবে আজ সকাল সাতটা থেকে ১টা পর্যন্ত সোনাপুর জিরো পয়েন্ট থেকে শুরু করে জেলা শহর মাইজদী বাজার পর্যন্ত ১১ টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

গণপ্রজান্ত্রী বাংলাদেশের জাতীয় পতাকা বিধি অনুযায়ী বাংলাদেশ জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক আদেশ ১৯৭২ এবং গণপ্রজান্ত্রী বাংলাদেশের জাতীয় পতাকা বিধিমালা ১৯৭২ অনুযায়ী মোবাইল কোর্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রোকনুজ্জামান খান আদালত পরিচালনা করেন।

এসময় আদালতকে সহযোগিতা করেন অধ্যক্ষ, ভুলুয়া ডিগ্রী কলেজ ও সিনিয়র জেলা তথ্য অফিসার নোয়াখালী এবং আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন সুধারাম মডেল থানা পুলিশ। সম্পাদনা : জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়