শিরোনাম
◈ লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ সংবিধান সংশোধনে সর্বস্তরের মতামত গ্রহণে উদ্যোগ, ডিসেম্বরেই প্রতিবেদন প্রস্তুতের লক্ষ্য ◈ সমঝোতার নতুন ধারা: কার্যকর সংসদ গঠনে সরকার–বিরোধী একসুর ◈ জুলাই-আগস্টে বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে ৩ কোটি ১৮ লাখ ডলার ◈ টানা বৃষ্টি-ঝড়ে বিপর্যস্ত উত্তর প্রদেশ, তিন দিনে ৫৬ জনের মৃত্যু ◈ আবাসনে এডিবির ১০ কোটি ডলার ঋণ : বাড়ি নির্মাণে সুবিধা পাবে ৪০ হাজার পরিবার ◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: মূলহোতাসহ গ্রেফতার ৪ ◈ হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু ◈ কৃষকরাই দেশের শ্রেষ্ঠ মানুষ ও দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি ◈ এক দিনে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির রেকর্ড, মৃত্যু ৬

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৯, ১২:১৫ দুপুর
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৯, ১২:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গোপসাগরে বাণিজ্যিক প্রবেশাধিকার চেয়েছে রাশিয়া

বাংলাদেশ প্রতিদিন : যুক্তরাষ্ট্র, ভারত, চীন ও জাপানের পর এবার বঙ্গোপসাগর নিয়ে আগ্রহ দেখাচ্ছে আরেক পরাশক্তি রাশিয়া। দেশটি তার জাহাজ নিয়ে বাণিজ্যিক উদ্দেশ্যে বঙ্গোপসাগরে প্রবেশাধিকার চাইছে। এ জন্য বাংলাদেশের সঙ্গে মেরিটাইম ট্রান্সপোর্ট চুক্তির প্রস্তাব দিয়েছে প্রভাবশালী এই দেশটি। কূটনৈতিক প্রক্রিয়ায় নৌপরিবহন মন্ত্রণালয়ে এরই মধ্যে চুক্তির একটি খসড়াও পাঠিয়েছে তারা।

‘কো-অপারেশন ইন দ্য ফিল্ড অব মেরিটাইম ট্রান্সপোর্ট’ শীর্ষক এই চুক্তি কার্যকর হলে যুদ্ধজাহাজ এবং সরকারের অ-বাণিজ্যিক কার্যক্রমে পরিচালিত জাহাজ, প্রমোদতরী ও ক্রীড়া ভ্যাসেল ব্যতীত রাশিয়ার সব ধরনের জাহাজ বঙ্গোপসাগরে ঢুকতে পারবে। এসব জাহাজ বাংলাদেশের সমুদ্রবন্দর ব্যবহারের অবাধ সুযোগ পাবে। অবশ্য চুক্তির শর্তানুযায়ী বাংলাদেশও রাশিয়ায় একই ধরনের সুবিধা লাভ করবে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সূত্রগুলো জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে রাশিয়ার পক্ষ থেকে মেরিটাইম সহায়তার বিষয়ে চুক্তির প্রস্তাব পাওয়া গেছে গত ১৮ নভেম্বর। এখন সেটি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। সূত্রগুলো জানায়, এর আগে ২০১৬ সালেও চুক্তির খসড়া পাঠিয়েছিল দেশটি। রাশিয়া বলেছিল, বাণিজ্যিক উদ্দেশ্যে এই চুক্তিটি করতে ইচ্ছুক তারা। সেই খসড়ার সঙ্গে গত নভেম্বরে পাঠানো খসড়াটির মধ্যে কোনো ভিন্নতা রয়েছে কিনা এখন সেটি পর্যালোচনা করে দেখা হচ্ছে। সূত্রগুলো জানায়, রাশিয়া নৌপরিবহন মন্ত্রণালয়ে সম্প্রতি চুক্তির যে খসড়াটি পাঠিয়েছে, সেখানে তারা শুরুতেই বাংলাদেশকে আশ্বস্ত করেছে এই বলে যে, তাদের চুক্তির এই উদ্দেশ্যটি কেবল বাণিজ্যিক লক্ষ্যে। কোনো ধরনের সামরিক পরিকল্পনার উদ্দেশ্যে নয়।

নৌপরিবহন মন্ত্রণালয়ে সচিব আবদুস সামাদ বলেন, রাশিয়ার মেরিটাইম চুক্তির প্রস্তাবটি আমরা ইতিবাচকভাবে দেখছি। আমরা মনে করি, বিভিন্ন দেশের সঙ্গে সমুদ্র যোগাযোগের ক্ষেত্রে এ ধরনের চুক্তির ফলে বাংলাদেশের আন্তর্জাতিক পরিসীমা আরও সমৃদ্ধ হবে। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ