শিরোনাম
◈ জ্বালানি তেলের দাম আবারও ছাড়াল ১০০ ডলার ◈ স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল যুক্তরাষ্ট্রসহ পাঁচ শক্তিশালী দেশ ◈ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বঙ্গভবনে তারেক রহমান  ◈ সুবিধা বাড়িয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত এলপি গ্যাস আমদানিতে ◈ সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী ◈ জ্বালানি মন্ত্রী বলেছেন, পাম্পে যে তেল আগে দুদিন চলতো এখন দুই ঘণ্টায় শেষ হয়ে যাচ্ছে, এই তেল যায় কোথায়? ◈ সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচ দেখতে মেয়েকে নিয়ে স্টেডিয়ামে তারেক রহমান ◈ মাশরাফি বিন মর্তুজার বিসিবিতে আসার সম্ভাবনা রয়েছে: বিসিবি সহসভাপতি ফারুক আহমেদ (ভিডিও) ◈ বাসডুবির ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীর মুখে লোমহর্ষক বর্ণনা! ◈ নতুন কোভিড ভ্যারিয়েন্ট ‘সিকাদা’ ছড়াচ্ছে বিশ্বজুড়ে, এর উপসর্গ নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০১৯, ১১:২৬ দুপুর
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৯, ১১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বাদে পরিপূর্ণ ‘ফুলকপি বাটার মশলা’

মুসবা তিন্নি: শীতের সবজি ফুলকপি সবারই খুব পছন্দের। এখনই সময় ফুলকপির নানা পদ খাওয়ার। তাই আজ শিখে নিন ফুলকপির নতুন একটি রেসিপি। যা খেতে খুবই সুস্বাদু।

তৈরি করারও নেই তেমন কোনো জামেলা। মজাদার এই রেসিপিতে ঘরের সবার মনও জয় করে নিতে পারবেন খুব সহজেই। ছোটরাও খুব আনন্দের সঙ্গেই উপভোগ করবেন এই আইটেমটি। এছাড়া ফুলকপি পুষ্টিগুণেও অনন্য। দেরি না করে চলুন তবে জেনে নেয়া যাক রেসিপিটি-

উপকরণ: মাঝারি আকারের একটি ফুলকপি টুকরো করে কাটা, একটা মাঝারি আকারের টমেটো ডুমো করে কাটা, টমেটো পিউরি করুন ৪টা, আদা ১ ইঞ্চি (বাটা), মাখন ৩ টেবিল চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, গুঁড়া হলুদ ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, হেভি ক্রিম আধ কাপ, কাজু ৮টা, গরম মশলা গুঁড় ১ চা চামচ, দারুচিনি একটা মাঝারি, ছোট এলাচ তিনটি, লবঙ্গ তিনটি, তেজপাতা একটা বড়, লবণ পরিমাণ মতো, তেল ২ টেবিল চামচ।

প্রণালী: প্রথমে কাজু মিহি করে বেটে নিন। ফুলকপি ফুটন্ত পানিতে ৫ মিনিট ভাপ দিয়ে নিন। ৫ মিনিট পর পানি ঝরিয়ে নিয়ে ফুলকপিতে লবণ ও গুঁড়া হলুদ মাখিয়ে নিন। এবার কড়াইতে তেল গরম করে ফুলকপি সোনালি করে ভেজে তুলে রাখুন। ওই তেলেই দারুচিনি, ছোট এলাচ, লবঙ্গ ও তেজপাতা ফোঁড়ন দিন। আধা মিনিট নেড়েচেড়ে সুন্দর গন্ধ বেরুলে টমেটো পিউরি দিয়ে দিন। নাড়তে থাকুন। তেল ছাড়তে শুরু করলে আদা বাটা মেশান। এবার এতে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া ও ধনে গুঁড়া দিয়ে দিন। ভালো করে নেড়ে গুঁড়া মশলা মিশিয়ে নিন। পানি ও লবণ দিয়ে কারি ঘন হওয়া পর্যন্ত ফোটাতে থাকুন।

ঝোল ঘন হয়ে এলে ফুলকপির টুকরো দিয়ে মাঝারি আঁচে ২ থেকে ৩ মিনিট রাখুন; যতক্ষণ না ফুলকপি নরম হচ্ছে। চেখে দেখুন স্বাদ ঠিক আছে কিনা। এবার ক্রিম ও কাজু বাটা মিশিয়ে দিন। তেল ছাড়তে থাকলে গরম মশলা ছড়িয়ে আঁচ বন্ধ করুন। এবার গরম ফুলকপি বাটার মশলা ভাত, রুটি, পোলাও, পরোটা বা নানের সঙ্গে পরিবেশন করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়