শিরোনাম
◈ রাষ্ট্রপতির শপথ আজ, যেসব সড়কে থাকছে যান চলাচলে বিধিনিষেধ ◈ অ‌স্ট্রেলিয়ায় শান্তর অধিনায়কত্বে মুগ্ধ র‌বিচন্দন অশ্বিন, প্রশংসা করলেন তান‌জিদ তামিমেরও  ◈ ফিফা সভাপ‌তি ইনফান্তিনোর বিরুদ্ধে সরব এক সহ-সভাপতি, সিওও-কে বরখাস্ত করে হাঙ্গেরির সমর্থনও হারালেন  ◈ গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জ রুটে আসছে মেট্রোরেল ◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব ◈ রাষ্ট্রপতি নির্বাচন ও ৭০ অনুচ্ছেদ: জুলাই সনদে যেসব পরিবর্তনের প্রস্তাব ছিল ◈ বাবাজী, আমার যৌবন বা বেডরুম নিয়ে মিছামিছি দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন: বাবা রামদেবকে বললের কঙ্গনা

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০১৯, ০৫:১৩ সকাল
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৯, ০৫:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরিত্যক্ত বর্জ্য দিয়ে প্লাস্টিকের ইট তৈরী করলো ভারতীয় শিক্ষার্থীরা

মশিউর অর্ণব : একজন ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ভারতীয় ছাত্র (অভিষেক ব্যানার্জি) যখন প্রথমবার একটি ঐতিহ্যবাহী ইটভাটা পরিদর্শনে গিয়েছিল, তখন সেখানকার সামগ্রিক পরিবেশ তাকে বিস্মিত করে। অভিষেক ব্যানার্জি বলেন, আমরা দেখলাম সেখানে কর্মরত শ্রমিকদের সাথে খুবই অমানবিক আচরণ করা হচ্ছে। পাশাপাশি সেখানে কাজের পরিবেশ ছিলো খুবই মানবেতর ও নি¤œমানের। শ্রমিকরা সেখানে কোনোরকম যন্ত্রপাতি ছাড়াই খালি হাতে মাটি খুড়ছিলো। সিএনএন।

ভারতের প্রায় ১,৪০,০০০ ইটভাটাকে বেশকিছু পরিবেশগত মূল্যও চুকাতে হয়। বায়ুমন্ডলে প্রচুর ধুলো, ক্ষতিকর সালফার ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড ছড়ানোর পাশাপাশি এটি ফসল, বন্যপ্রাণী ও জীববৈচিত্রেরও ব্যাপক ক্ষতিসাধন করে থাকে। এক গবেষণায় দেখা গেছে, ভারতের ইটভাটাগুলো বছরে ১৫-২০ মিলিয়ন টন কয়লা পুড়িয়ে থাকে, যা বায়ুমন্ডলে ৪০ মিলিয়ন টনেরও বেশী ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড নির্গমন করে।

অগ্নিমিত্র সেনগুপ্ত, অঙ্কন পোদ্দার, উৎসব ভট্টাচার্য্য - এই তিন সহপাঠীকে সাথে নিয়ে অভিষেক তৈরী করেছে প্লাস্টিকিউব, যা মূলতঃ পরিত্যক্ত প্লাস্টিক বর্জ্য থেকে বানানো বিকল্প ইট। এই কাজের জন্য অভিষেক ও তার দল ভারতের পশ্চিমবঙ্গের বর্জ্য সংগ্রহকারীদের থেকে প্রচুর পরিত্যক্ত পানির বোতল ও প্লাস্টিকের জঞ্জাল সংগ্রহ করেন। প্রতিটি প্লাস্টিকের ইট তৈরীতে গড় খরচ হয় ৪ থেকে ৫ টাকা, যেখানে মাটির তৈরী ইট বিক্রি হয় ১০টাকায়। ভারত প্রতিদিন গড়ে আনুমানিক ২৫,০০০ টন বর্জ্য ফেলে দেয়। প্লাস্টিকের তৈরী ইট একইসাথে বর্জ্য পুনঃব্যবহার, উৎপাদন খরচ কমানো এবং পরিবেশ দূষণ রোধে কার্যকরী ভূমিকা পালন করছে। সম্পাদনা : ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়