শিরোনাম
◈ ভোটের ছুটিতে ঘরমুখো মানুষের ঢল, ফাঁকা হচ্ছে রাজধানী ◈ নির্বাচনকালীন অপরাধ দমনে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ◈ ‘মুসলিম হয়ে আমরা কী অপরাধ করেছি?’: ভোটার তালিকা ও উচ্ছেদ আতঙ্কে আসামের মুসলমানরা ◈ শেষ হলো ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণা ◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০১৯, ০৯:৫১ সকাল
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০১৯, ০৯:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামের কালুরঘাটে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান

রাজু চৌধুরী,চট্টগ্রাম : বন্দরনগরীর চান্দগাঁও থানার কালুরঘাট ভারী শিল্প এলাকার এফআইডিসি রোডে উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। অভিযান পরিচালনা করেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার।

বৃহস্পতিবার অভিযান চলাকালে আজিম মান্নান গার্মেন্টস থেকে দেশ গার্মেন্টস মোড় পর্যন্ত সড়কের উভয় পাশের ৩০০ অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। এ সময় অবৈধভাবে সড়কের ওপর নির্মাণসামগ্রী স্তূপ করে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে কটনেক্স ফ্যাশন লিমিটেডকে ১০ হাজার টাকা জরিমানাসহ ২৪ ঘণ্টার মধ্যে স্তূপ সরানোর নির্দেশনা দেয়া হয়।চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চান্দগাঁও থানা পুলিশ ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা অভিযানে সহায়তা করে।সম্পাদনা : মৌরী সিদ্দিকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়