শিরোনাম
◈ ঢাকাসহ সারা দে‌শে  জ্বালানি পরিস্থিতি আসলে কেমন, সংকট সামলাতে সরকার কী করছে ◈ নিউজিল্যান্ড সিরিজের জন‌্য বাংলা‌দেশ দ‌লের প্রস্তুতি ক্যাম্প শুক্রবার শুরু ◈ জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্র ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল ◈ ১৮ বছর পর বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ শুরু ◈ ফৌজদারহাটে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে ভয়াবহ আগুন ◈ স্বাধীনতা দিবসে মা-বাবার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ মধ্যপ্রাচ্য সংঘাতে হরমুজে আটকা ২ হাজার জাহাজ ও ২০ হাজার নাবিক ◈ মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০১৯, ০৭:০৫ সকাল
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০১৯, ০৭:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রেসিডেন্টের স্বাক্ষরের মধ্য দিয়ে আইনে পরিণত হলো ভারতের নাগরিকত্ব সংশোধন বিল

আসিফুজ্জামান পৃথিল : দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে চলমান সহিংস বিক্ষোভের মধ্যেই এই বিলে সম্মতি দিলেন রামনাথ কোবিন্দ। গতকাল তিনি এই বিলে স্বাক্ষর করেন। এখন থেকে আফগানিস্থান, পাকিস্তান ও বাংলাদেশের অমুসলিম নাগরিকরা বিনা নথিতে ভারতের নাগরিক হতে পারবেন। এনডিটিভি

আনুষ্ঠানিক ঘোষণায় জানানো হয়েছে, বিলটি স্বক্ষরের সঙ্গে তা গ্যাজেট আকারেও প্রকাশিত হয়েছে। সোমবার লোকসভা ও বুধবার রাজ্যসভায় পাস হয় এই বিতর্কিত বিলটি। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার বলছে, প্রতিবেশী দেশগুলোর সংখ্যালঘুদের রক্ষা করতেই এই আইন করা হয়েছে। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো বলছে, এই আইন কার্যকর হলে তাদের বাংলাদেশ থেকে আসা অভিবাসীর ঢল মোকাবেলা করতে হতে পারে। ফলে সংখ্যালঘু হয়ে পরবেন আদিবাসীরা। সম্পাদনা: খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়