শিরোনাম
◈ নেপালের হিমবাহ ধস হিরোশিমার পারমাণবিক বিস্ফোরণের চেয়েও বেশি শক্তিশালী ছিল : রিপোর্ট ◈ ঝুলন্ত সেতু দেখতে এসে হতাশ, রাঙামাটি ছাড়ছেন পর্যটকরা ◈ আগস্টে রপ্তানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ ◈ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, বহু সেনা নিহতের দাবি আইআরজিসির ◈ খুলনায় মাঝ নদীতে ফেরির ধাক্কায় ট্রলারডুবি, উদ্ধার ৩৫ ◈ ভারতের ওপর নির্ভরতায় হুমকির মুখে বাংলাদেশের ডিজিটাল সার্বভৌমত্ব ◈ সেপ্টেম্বরে বাড়ছে গ্যাস সরবরাহ! ◈ ছাদভিত্তিক সৌরবিদ্যুতে সরকারের বিশেষ প্রণোদনা, ২০২৭ সালের মধ্যে স্থাপনে মিলবে সুবিধা ◈ ৪২ বছর পর নতুন বেসামরিক বিমান চলাচল বিধিমালা, বিনিয়োগ ও যাত্রীসেবায় জোর ◈ সম্পদের বিবরণ প্রকাশের শর্তে নতুন পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০১৯, ০২:২০ রাত
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০১৯, ০২:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তান-শ্রীলঙ্কা টেস্ট , বৃষ্টির কারণে দ্বিতীয় দিনে খেলা হলো ১১০ বল

স্পোর্টস ডেস্ক : রাওয়ালপিন্ডিতে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে দীর্ঘ ১০ বছর পর গতকাল টেস্ট ক্রিকেট ফিরেছে পাকিস্তানের মাটিতে। আলোক স্বল্পতার কারণে প্রথম দিন খেলা হওয়া ৬৮.১ ওভারে ৫ উইকেটে ২০২ রান করেছিল শ্রীলঙ্কা। আজ বৃষ্টির কারণে দ্বিতীয় দিন খেলা হয় ১১০ বল। ৮৬.৩ ওভারে ৬ উইকেটে ২৬৩ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে শ্রীলঙ্কা।

প্রথম দিন শেষে ধনঞ্জয়া ডি সিলভা ৩৮ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় দিন টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ হাফ-সেঞ্চুরি তুলে নেন ডি সিলভা। ১১ রান নিয়ে শুরু করেছিলেন আগের দিন অপরাজিত থাকা আরেক ব্যাটসম্যান উইকেটরক্ষক নিরোশান ডিকাভিলা। কিন্তু আজ শাহিন আফ্রিদির দ্বিতীয় শিকার হয়ে ৩৩ রানে থেমে যেতে হয় তাকে। ষষ্ঠ উইকেটে ডি সিলভার সাথে ৬৭ রানের জুটি গড়েন তিনি।

ডিকাভিলার পর ক্রিজে আসেন দিলরুয়ান পেরেরা। তবে বেশিক্ষণ খেলতে পারেননি। একটু পরেই বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় খেলা। শেষ পর্যন্ত বৃষ্টির দখলেই চলে যায় দিনের বাকী ম্যাচ। বৃষ্টি অব্যাহত থাকলে দ্বিতীয় দিনের খেলার ইতি টানেন আম্পায়াররা। ডি সিলভা ১৩১ বলে ১১ বাউন্ডারিতে ৭২ এবং পেরেরা ২ রানে অপরাজিত আছেন। পাকিস্তানের শাহিন আফ্রিদি এবং নাসিম শাহ ২টি করে উইকেট নেন।

  • সর্বশেষ