শিরোনাম
◈ মোংলা বন্দরে রাজস্ব আয়ে নতুন রেকর্ড, এক বছরে আয় ৩,৮৭৯ কোটি টাকা ◈ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ◈ গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, পুলিশি ব্যবস্থা দেখে সিদ্ধান্ত: স্পিকার ◈ জাতিসংঘে উচ্চপর্যায়ের বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ এশিয়ান গেমসে বাংলাদেশ ব্রোঞ্জ পদক নি‌শ্চিত কর‌লো ◈ বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা জোরদারে তাগিদ তারেক রহমানের ◈ জাতিসংঘের কার্যকারিতা ফেরানো ও নিরাপত্তা পরিষদ সংস্কারে জোর খলিলুর রহমানের ◈ ঢাকার সঙ্গে সব দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনায় প্রস্তুত নয়াদিল্লি ◈ জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ভুটান-মালদ্বীপের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক ◈ ইরানকে ‘নরকে ঠেলে’ দেওয়ার হুমকি, কিউবার শাসনব্যবস্থার পতনের ঘোষণা ট্রাম্পের

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০১৯, ১০:৪১ দুপুর
আপডেট : ১১ ডিসেম্বর, ২০১৯, ১০:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংখ্যালঘু নির্যাতিত নিয়ে ভারত যে তথ্য দিয়েছে সেটা সত্য নয়, বললেন পররাষ্ট্রমন্ত্রী

তরিকুল ইসলাম: ভারত ঐতিহাসিকভাবে একটি ধর্মনিরপেক্ষ দেশ।সেখান থেকে পদস্খলন হলে দেশটির ঐতিহাসিক অবস্থান দুর্বল হয়ে যাবে এমনটাই জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে বলে ভারত যে তথ্য দিয়েছে সেটা সত্য নয়।

যারা এ তথ্য দিয়েছেন তারা সত্য বলেননি।এবং যারা বুঝেছেন তারাও সত্য বলেননি।আমি আশা করব, বাংলাদেশে যারা সংখ্যালঘু নেতৃত্বে রয়েছে তারাই এ বিষয়ে কথা বলবেন।

বুধবার নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটাই জানান পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। তার আগে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত অর্ল রবার্ট মিলারের সঙ্গে বৈঠকে মিলিত হন।

ড. মোমেন বলেন, আমি আগেও বলেছি, ভারত আমাদের বন্ধুপ্রতিম দেশ। দুই দেশের মধ্যে এখন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চলছে। যা সোনালী অধ্যায় নামে পরিচিত। বাংলাদেশের মানুষ আশা করে, ভারত এমন কিছু করবে না যা আমাদের দুশ্চিন্তার কারণ হবে।

প্রতিবেশী বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন না থামার কারণে ভারত নাগরিকত্ব সংশোধনী বিলটি এনেছে।ভারতের নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে দেশটির মন্ত্রী অমিত শাহ তার বক্তব্যে প্রসঙ্গে এর আগে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি মনে করি এ ব্যাপারে যে কথা উঠেে সেগুলো সত্য নয়। আমাদের দেশে সংখ্যালঘু ও ধর্মীয় নির্যাতন হয় না।আমাদের দেশে ধর্ম যার যার, উৎসব সবার। এখানে অন্য ধর্মের কেউ নির্যাতিত হয় না।

মোমেন বলেন, আমাদের সরকারের অনেক বড় বড় সিদ্ধান্ত নেয় অন্য ধর্মের লোক।আমরা তাদের বাংলাদেশের নাগরিক হিসেবে একই দৃষ্টিতে দেখি। কে কোন ধর্মের, সেটা আমরা বিচার করি না।বিচার করি যে, সে বাংলাদেশের নাগরিক কিনা বা তার যোগ্যতার মাপকাঠি।আমাদের সবধরনের চাকরি-বাকরিতে সব ধর্মের লোক রয়েছে।তাদের আমরা অত্যন্ত সম্মানের সঙ্গে দেখি।

  • সর্বশেষ