শিরোনাম
◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০১৯, ০৬:৪৭ সকাল
আপডেট : ১১ ডিসেম্বর, ২০১৯, ০৬:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগের ‘রাউন্ড অব সিক্সটিন’ নিশ্চিত যাদের

রাকিব উদ্দীন : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার নকআউট পর্ব নিশ্চিত করার জন্য গ্রুপ ‘ই, ‘এফ, ‘জি’ ও ‘এইচ’এ নিজেদের শেষ ম্যাচ খেলতে মুখোমুখি হয়েছিলো ১৬টি দল। তম্মধ্যে ৮টি দল কোয়ালিফাই করেছে রাউন্ড অব সিক্সটিনে। দুর্দান্ত লড়াই করেও বাদ পড়েছে গতবার চমক দেখিয়ে সেমিফাইনাল খেলা আয়াক্স। জায়গা পেলো না ইন্টার মিলানও।

লিগের গ্রুপ ‘ই’তে অ্যানফিল্ডে সালজবুর্গকে মাত্র ১০০ সেকেন্ডের ব্যবধানে ২-০ গোলে হারিয়ে নকআউট নিশ্চিত করে ক্লপের শিষ্যরা। অপরদিকে বেলজিয়ান ক্লাব জেঙ্ককে ৪-০ গোলে উড়িয়ে অল রেডসের পথ ধরে নকআউটে গেলো নাপোলি।

গ্রুপ ‘এফ’এ ঘরের মাঠে মেসি-পিকেবিহীন বার্সেলোনাকে হারানোর সুযোগ লুফে নিতে পারলো না ইন্টার মিলান। জমজমাট লড়াই করেও ২-১ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়লো অ্যান্তনিও কন্তের শিষ্যরা। অপরদিকে ঘরের মাঠে ঠিকই সুযোগ নিয়ে স্লাভিয়া প্রাগকে ২-১ গোলে হারিয়ে বার্সার সঙ্গি হয় জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড।

গ্রুপ ‘জি’তে অবশ্য আগে থেকেই কোয়ালিফাই করা লেইপজিগ ও অলিম্পিক লিও’র নিয়মরক্ষা ম্যাচ ২-২ গোলে ড্র হয়। অপরদিকে ইউরোপা লিগে যাওয়ার লড়াইয়ে জেনিতকে ৩-০ ব্যবধানে জয় পায় বেনফিকা।

গ্রুপ ‘এইচ’এ রোমাঞ্চকর খেলায় গ্রুপ শীর্ষে থেকেও টিকতে পারলোনা গতবার সেমিফাইনাল খেলা আয়াক্স। ভ্যালেন্সিয়ার কাছে ১-০ ব্যবধানে হেরে চিটকে পড়ে দলটি। অপরদিকে লিলকে ২-১ গোলে হারিয়ে ভ্যালেন্সিয়ার সাথে রাউন্ড অফ সিক্সটিনে উঠে চেলসি।

আজ বাকি ১৬ দলের লড়াইয়ে নিশ্চিত হয়ে যাবে রাউন্ড অফ সিক্সটিন।

  • সর্বশেষ