শিরোনাম
◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০১৯, ০৩:১৪ রাত
আপডেট : ১১ ডিসেম্বর, ২০১৯, ০৩:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাঠে দর্শক ফেরাতে বিপিএলের টিকিটের দাম কমানোর আভাস দিলো বিসিবি

শিউলী আক্তার : আজ থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসরের ব্যাটে-বলের লড়াই। এই আসরের প্রথম পর্বের খেলা হবে মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে। মাঠে বসে খেলার জন্য গতকাল থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। কিন্তু তুলনামূলক টিকিটের দাম বেশি। তাই দর্শকদের মাঠে ফেরাতে টিকিটের দাম কমানোর আভাস দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তিনটি ওয়েবসাইট ছাড়াও টিকিট পাওয়া যাচ্ছে মিরপুর স্টেডিয়াম ও শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের টিকিট বুথে। অনলাইনে টিকিট কেনায় কতটা সাড়া তা জানা না গেলেও হইচই নেই টিকিট বুথে।

ব্যাপারটি দিনশেষে হয়ে দাঁড়িয়েছে ভাবনার উদ্রেক। দেশ-বিদেশের তারকাদের নিয়ে এতো বড় আসর আয়োজন করেও যদি দর্শকদের সাড়া না পাওয়া যায়, তাহলে তা বিসিবির জন্য দুশ্চিন্তার কারণই বটে। এ নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন দিয়েছেন টিকিটের মূল্য কমানোর আভাস।

বিসিবির নির্ধারিত মূল্য অনুযায়ী টিকিটের সর্বনিম্ন মূল্য ২০০ টাকা। এছাড়া ৩০০, ৫০০ ও ২০০০ টাকায় পাওয়া যাচ্ছে মাঠে বসে এক টিকিটে দুই খেলা দেখার সুযোগ। কিন্তু দর্শকদের নিষ্প্রভতায় টিকিটের মূল্য বেশি হয়ে গেল কি না- এমন প্রশ্নও উঠছে। বিসিবির ভাবনা- দর্শকদের সাড়া না পাওয়া গেলে কমানো হবে টিকিটের মূল্য।

সাংবাদিকদের নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন- ‘আমরা বিষয়টি দেখছি। কেবল তো শুরু হচ্ছে খেলা। দর্শকদের সাড়া দেখে আমরা পুনরায় বিবেচনা করার কোনো সুযোগ থাকলে অবশ্যই সেটা দেখবো।’

প্রসঙ্গত, ঢাকায় প্রথম ধাপের ম্যাচগুলোর (১১, ১২, ১৩ ও ১৪ ডিসেম্বর) টিকিট কেনা যাবে মিরপুর স্টেডিয়ামের এক নম্বর গেট সংলগ্ন টিকিট বুথ ও শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের টিকিট বুথে, প্রতিদিন সকাল নয়টা থেকে। এছাড়া ম্যাচগুলোর টিকিট কেনা যাবে অনলাইনেও। অনলাইনে টিকিট কিনতে হলে ঢুঁ মারতে হবে সহজ (িি.িংযড়যড়ু.পড়স), পেপয়েন্ট (িি.িঢ়ধুঢ়ড়রহঃ.পড়স.নফ) ও গ্যাজেটবাংলাতে (িি.িমধফমবঃনধহমষধ.পড়স)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়