শিরোনাম
◈ আদানি পাওয়ারের একটি ইউনিট বন্ধ, বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নেমেছে, লোডশেডিং আরও বাড়ার আশঙ্কা ◈ অকথ্য ভাষায় গালিগালাজ করে, তুই দাঁতাল, তোর দাঁত থাকবে না: ডাকসু নেতাকে হুমকির অভিযোগ ◈ তিন কারণে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ◈ বাড়ছে বিদ্যুতের লোডশেডিং, সমাধান কোন পথে ◈ জার্মান কা‌পের ফাইনালে বায়ার্ন মিউনিখ ◈ গুপ্ত' ইস্যুতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পুরোনো সংস্কৃতিই কি ফিরছে শিক্ষাঙ্গনে? ◈ পাসপোর্ট জটিলতায় উদ্বেগ: প্রবাসীদের দুর্ভোগে সরকারের হস্তক্ষেপ চান জামায়াত আমির ◈ দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, আজ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম যা জানাগেল ◈ ভারতের দর্শকরা ফুটবল বিশ্বকাপ দেখ‌তে পাবেন তো? সম্প্রচারকারী সংস্থা গু‌লোর অনাগ্রহ  ◈ তেলের সংকট নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০১৯, ০৩:১৮ রাত
আপডেট : ১১ ডিসেম্বর, ২০১৯, ০৩:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবৈধ গ্যাস সংযোগ প্রদান কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, বললেন নসরুল হামিদ

এম এ হালিম, সাভার প্রতিনিধি : দেশের বিভিন্ন স্থানে যারা অবৈধ গ্যাস সংযোগ দিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

মঙ্গলবার বিকেলে সাভারে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইউস্টিটিউটে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাওয়ার সেল গ্রীন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানীর উদ্যোগে নবায়নযোগ্য শক্তির উদ্ভাবনী আইডিয়া প্রতিযোগীতা বিচ্ছুরণ এর ফাইনাল অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু অবৈধ গ্যাস সংযোগকারী দেশ ও সমাজের শত্রু, তাদের বিরদ্ধে সরকারকঠোর ব্যবস্থা নিবে। যেসব লোকের সহযোগিতায় অবৈধ গ্যাস সংযোগ দেওয়া হয়েছে সেগুলো কেটে দেওয়া হচ্ছে। দেশে এখন কোনো বিদ্যুৎ এর ঘাটতি নেই উল্লেখ করে তিনি আরও বলেন, অবৈধ গ্যাস সংযোগ সরকারের একার পক্ষে পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়।এজন্য সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি ও প্রশসানের কর্তা ব্যক্তিসহ সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এর আগে অনুষ্ঠানে পাওয়ার সেল গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স ও ইয়াং বাংলার উদ্যোগে ১০ জন উদ্ভাবককে এ্যাওয়ার্ড প্রদান করা হয়।আয়োজিত অনুষ্ঠানে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সিদ্দিক জোবায়ের, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স এর ব্যবস্থাপক পরিচালক ফারজানা চৌধুরীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। সম্পাদনা : জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়