শিরোনাম
◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ভারতের স্পিকার ◈ মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় ১০ উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে ◈ পররাষ্ট্র মন্ত্রী হলেন ড. খলিলুর রহমান ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময় ◈ বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কানাডাকে হা‌রি‌য়ে বিশ্বকা‌পের সুপার এইটে নিউজিল্যান্ড  ◈ ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকায় জামায়াতের জয় পশ্চিমবঙ্গে কীভাবে দেখা হচ্ছে? ◈ অন্তর্বর্তী অধ্যায়ের অবসান, দেড় বছর পর নির্বাচিত সরকার পেল দেশ ◈ নতুন সরকারের পর ড. ইউনূসের গন্তব্য কোথায়—বঙ্গভবন নাকি প্যারিস?

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০১৯, ০৭:৩৯ সকাল
আপডেট : ১০ ডিসেম্বর, ২০১৯, ০৭:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৈয়দ মুজতবা আলী এবং নীল চোখের মিষ্টি মেয়ে

জাহিদুর রহিম : সৈয়দ মুজতবা আলী জার্মানিতে এক জাহাজে চড়েছেন। জাহাজে স্কুলের মেয়েদের একটি বনভোজন দলও যাচ্ছে। সোনালি চুল, নীল চোখের এক মিষ্টি মেয়ে বারবার মুজতবা আলীর দিকে তাকাচ্ছে। মুজতবা আলী বেশ বিব্রত হলেন।

জাহাজ থামার আগে আগে মেয়েটি এসে মুজতবা আলীর পথ আগলে বলে, ‘আমাকে সত্যি কথা বলে যাবে সুইট হানি’? ধক করে উঠলো মুজতবা আলীর বুক। বললেন, ‘বলো ছোট্ট মেয়ে, কী জানতে চাও’? মেয়ে বলল, ‘তুমি চুলে কী রং লাগাও’? হেসে মুজতবা বললেন, ‘আমার চুল তো ন্যাচারালিই কালো’। মেয়েটি রেগে বলে, ‘মিথ্যুক! কী লুকাচ্ছ’? মুজতবা কিভাবে বিশ্বাস করাবেন? চট করে শার্টের বোতাম খুলে বললেন, ‘দেখো না, আমার বুকের চুলও কালো। বুকের চুল কেউ কালার করে’? মেয়েটি হাতেনাতে প্রমাণ পেয়ে সরে পড়লো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়