শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০১৯, ০১:৫৪ রাত
আপডেট : ১০ ডিসেম্বর, ২০১৯, ০১:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কমলগঞ্জে ট্রেন থেকে পড়ে ট্রেন যাত্রীর মৃত্যু

সাদিকুর রহমান ,মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে আন্ত:নগর পাহাড়িকা ট্রেন থেকে পড়ে অজ্ঞাত এক ট্রেন যাত্রী  (৩০)  মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুর সোয়া ১টার দিকে কমলগঞ্জের লাউয়াছড়া উদ্যানের মাগুরছড়া খাসিয়া পুঞ্জির সামনে এ দুর্ঘটনা ঘটে।

মাগুরছড়া খাসিয়া পুঞ্জির গেইটম্যান দুলাল জানায়, চট্রগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা ট্রেন থেকে কিছু পরার শব্দ পান তিনি। পরে ট্রেন চলে যাবার পর রেল লাইনের পাশে ৩০-৩২ বছরের এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে ঘটনাটি মাগুরছড়া খাসিয়া পুঞ্জির হেডম্যান জিডিসন প্রধান সুচিয়াংকে জানালে তিনি ঘটনাটি কমলগঞ্জ থানাকে জানান। খবর পেয়ে কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান ও এসআই বেলায়েত হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল তৈরি করলেও ঘটনাস্থল রেলওয়ে পুলিশের অধীনে হওয়ায় মরদেহ উদ্ধার না করে রেলওয়ে পুলিশকে জানানো হয়।

পরে বিকেল ৩টার পরে শ্রীমঙ্গল রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠায়। কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত যুবকের দেহের উপরী অংশ অক্ষত থাকলেও কমর থেকে নিচের অংশ খন্ডবিখন্ড ছিলো। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ট্রেন যাত্রীর পরিচয় পাওয়া যায়নি। সম্পাদনা : জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়