শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০১৯, ১০:৫৩ দুপুর
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০১৯, ১০:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এসএ গেমসে স্বর্ণপদক জয়ের নতুন ইতিহাস বাংলাদেশের

আক্তারুজ্জামান : দক্ষিণ এশিয়ার অলিম্পিকে নিজেদের ছাড়িয়ে গেলো বাংলাদেশি অ্যাথলেটরা। একই আসরে সর্বোচ্চ স্বর্ণপদকের রেকর্ড গড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এসএ গেমসের ১৩তম আসর শেষ হওয়ার একদিন আগেই ১৯টি স্বর্ণপদক জিতেছে বাংলাদেশি অ্যাথলেটরা। যা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ। এসএ গেমসে ৩৫ বছরের ইতিহাসে এর আগে ২০১০ সালে ঢাকার মাঠে ১৮টি সোনা জিতেছিলো বাংলাদেশ।

আজ সকালে চলমান এসএ গেমসে আর্চারিতে দশম সোনা জিতে বাংলাদেশ সেই রেকর্ড স্পর্শ করে। আর বিকেলে ছেলেদের ক্রিকেটে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতে উঠে গেছে নতুন উচ্চতায়। এবার ১৯টি সোনা জিতে বাংলাদেশ গড়ল নতুন রেকর্ড।

এই ১৯ সোনার মধ্যে এক আর্চারি থেকেই এসেছে ১০টি। আর্চারির ১০ ইভেন্টের সবগুলোতেই সোনা জেতেন বাংলাদেশের আর্চাররা। কারাতে থেকে সোনা এসেছে ৩টি। ভারোত্তোলন থেকে ২টি। ফেন্সিং ও তায়কোয়ানন্দো থেকে ১টি করে। মেয়ে ও ছেলেদের ক্রিকেট থেকে এসেছে ১টি করে সোনা।

১৯৮৪ সালে এসএ গেমসে প্রথমবার অংশ নিয়ে বাংলাদেশ ২টি সোনা জিতেছিল। ১৯৮৫ সালে ঘরের মাঠে জিতেছিল ৯টি। ১৯৮৭ সালে জিতেছিল ৩টি। ১৯৮৯ সালে ১টি। ১৯৯১ সালে ৪টি।

১৯৯৩ সালে অনুষ্ঠিত ষষ্ঠ আসরে বাংলাদেশ জিতেছিল ১১টি সোনা। ১৯৯৯ সালে ২টি। ২০০৪ সালে জিতেছিল ৩টি। ২০০৬ সালেও ৩টি। ২০১০ সালে ১৮টি। ২০১৬ সালে ৪টি।

এবারের আসরে ইতিমধ্যে ১৯টি সোনা হয়ে গেছে। সম্ভাবনা আছে আরও কয়েকটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়