শিরোনাম
◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০১৯, ০৫:৪৭ সকাল
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০১৯, ০৫:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে র‌্যাবের পৃথক অভিযানে মাদকসহ আটক ৯

সুজন কৈরী : রাজধানীতে পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে বিদেশি মদ, ইয়াবা ও গাঁজাসহ ৯ জনকে আটক করেছে র‌্যাব-১০।

রোববার র‌্যাব-১০ জানিয়েছে, শনিবার ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমানের নেতৃত্বে একটি দল যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ২৬৪ পিস ইয়াবা, ৩ টি মোবাইল ফোন ও নগদ আড়াই হাজার টাকাসহ দুই জনকে আটক করে। তারা হলো- মো. মামুন (৩৫) ও মো. রকি (২৮)। একইদিন দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে ৫১ পিস ইয়াবা, ২ টি মোবাইল ফোন ও ১ টি ভ্যানিটি ব্যাগসহ মোছা. ফাতেমা আক্তার রুনা (২৫) নামের এক জনকে আটক করা হয়।

একইদিন ব্যাটালিয়নের সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর মো. আনিসুজ্জামান ও সিনিয়র এএসপি মো. রেজাউল করিমের নেতৃত্বে একটি দল চকবাজারের বাগানবাড়ীর বাঁশপট্টি এলাকায় অভিযান চালায়। এ সময় ২০০ গ্রাম গাঁজাসহ মো. এনামুল হক (২৩) ও মো. সজীব শেখ (২২) নামের দুই জনকে আটক করা হয়। এছাড়া ওইদিনই লালবাগের পশ্চিম শহীদনগর এলাকা থেকে ১০০ গ্র্রাম গাঁজাসহ মো. সজল (২৪) নামের অপর একজনকে আটক করা হয়। সেইসঙ্গে পৃথক টিমের অভিযানে শ্যামপুর থেকে ৭ বোতল বিদেশি মদ ও ১ টি মোবাইল ফোনসহ শাওন পারভেজ সানভির (২৮) নামের এক জনকে আটক করা হয়।

অপরদিকে শনিবার বিকেলে ব্যাটালিয়নের সিপিএসসির কোম্পানি কমান্ডার উপ-পরিচালক আলী রেজা রাব্বি এবং স্কোয়াড কমান্ডার এএসপি মো. আসাদুজ্জামানের নেতৃত্বে একটি দল রাজধানীর ডেমরা এলাকায় অভিযান চালায়। এ সময় ৬৭ পিস ইয়াবা, নগদ ৫ হাজার টাকা ও ১টি মোবাইল সেটসহ নয়ন চন্দ্র সরকার (২৮) নামের এক জনকে আটক করা হয়। এছাড়া একইদিন রাতে পশ্চিম যাত্রাবাড়ী এলাকা থেকে মো. নাঈম (২৪) নামের এক জনকে ৪০ পিস ইয়াবা, ১টি মোবাইল ফোনসেট ও নগদ দেড় হাজার টাকাসহ আটক করে ব্যাটালিয়নটি।  আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১০।

  • সর্বশেষ