শিরোনাম
◈ ন্যানোপ্রযুক্তি ও মহাকাশ যন্ত্র উদ্ভাবনে নাসায় কাজ করছেন বাংলাদেশি বিজ্ঞানী মাহমুদা ◈ ‎‎রাজধানীর মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ (ভিডিও) ◈ স্বামীকে তালাক দিতে পারবেন স্ত্রীও, জেনে নিন আইনে যেসব কারণে বিবাহবিচ্ছেদ করা যায় ◈ ফিরছে অর্থনৈতিক সম্ভাবনা: দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্র চালুর উদ্যোগ, নতুন আশায় ভাটি অঞ্চলের মানুষ ◈ সফটওয়্যার জটিলতা ও বকেয়া বিলের কারণে ১০ দিন ধরে বন্ধ স্মার্ট এনআইডি ছাপা, অপেক্ষায় সাড়ে ৫ কোটি ভোটার ◈ যুক্তরাষ্ট্রের ডিএফসির ঋণ ও বিনিয়োগ সহায়তা পাওয়ার যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ ◈ এমপিদের উদ্দেশে স্পিকারের বক্তব্য মুগ্ধ হয়ে শুনল পুরো সংসদ (ভিডিও) ◈ আপনাকে বলা ছাড়া এই জাতি সমাধান পায় না, এটা আপনার দূর্ভাগ্য: সংসদে প্রধানমন্ত্রীকে মনিরুল হক চৌধুরী(ভিডিও) ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু, পরীক্ষামূলকভাবে প্রথম ইউনিট থেকে মঙ্গলবার গ্রিডে যাবে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ ◈ সরকারি কেনাকাটায় দেশীয় পণ্য ও নারী-ক্ষুদ্র উদ্যোক্তাদের অগ্রাধিকার দিয়ে আইন পাস

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০১৯, ০১:৩৬ রাত
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০১৯, ০১:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানি ক্রিকেটার বয়স কি দিন দিন কমছে, প্রশ্ন ভারতীয় ক্রিকেটারের

স্পোর্টস ডেস্ক : ১৬ বছর বয়সে অভিষেক হয়ে হইচই ফেলে দিয়েছিলেন পাকিস্তানের পেস বোলার নাসিম শাহ। স্কুলের গন্ডি পেরোনোর আগেই জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়ে বিপাকেই পড়েছেন নাসিম। সেই সঙ্গে পাকিস্তান দল নিয়েও হাসি তামাশা শুরু হয়েছে। কেউ তো বলতে শুরু করেছেন পাকিস্তানি ক্রিকেটারদের বয়স দিন দিন কমছে।

মোহাম্মদ কাইফের মতে ভারতের সাবেক পাকিস্তানি এক সাংবাদিকের বছরখানেক আগের টুইটকে সামনে এনে সেই সন্দেহ আরও বড় করে তুলেছেন। যেখানে এক বছর আগেই নাসিম শাহ’র বয়স লেখা হয়েছিল ১৭ বছর। এক বছর পর সেটা ১৬ হয় কি করে!

যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ভারতের এসব সমালোচনায় কান দিতে নারাজ। তাদের দাবি, নাসিম শাহের বয়স নিয়ে কথা বলার কিছু নেই। তার চেহারা দেখলেই বয়সটা বোঝা যায়।

এবার আর বৈরি দেশ ভারত নয়। পাকিস্তান ক্রিকেটে বয়স চুরির বিষয়ে মুখ খুললেন খোদ সেই দেশেরই সাবেক ক্রিকেটার রশিদ লতিফ। ক্রিকেটারদের বয়স নিয়ে প্রতিনিয়ত যেভাবে বিতর্ক উঠছে, তাতে রীতিমতো বিরক্ত তিনি। এসব করে পিসিবিকে হাসির খোরাক না জোগাতে আহ্বান করলেন তিনি।

১৬ বছরের নাসিম শাহ আন্তর্জাতিক ক্রিকেট খেলে আবার নির্বাচিত হয়েছেন অনূর্ধ্ব-১৯ দলেও। বড়দের ক্রিকেট থেকে আবার ছোটদের ক্রিকেটে, এমন ভাঁড়ামির কোনো মানে দেখছেন না রশিদ লতিফ।

পিসিবির সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে সাবেক এই উইকেটরক্ষক ব্যাটসম্যান লিখেছেন, ‘পাকিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়রা হয়ে যাচ্ছে অনূর্ধ্ব-১৯। অনূর্ধ্ব-১৯ ক্রিকেটাররা হয়ে যাচ্ছে অনূর্ধ্ব-১৬। অনূর্ধ্ব-১৬ ক্রিকেটাররা হয়ে যাচ্ছে অনূর্ধ্ব-১৩। আর অনূর্ধ্ব-১৩ ক্রিকেটাররা ফিরে যাচ্ছে মায়ের কোলে। আল্লাহর দোহাই, পিসিবির উচিত বয়সগুলো সংশোধন করা। অসাধু ডাক্তারদের পাল্লায় পড়ে যেন নিজেদের সুনাম আর নষ্ট না করা হয়। নিজেদের হাসির খোরাক আর যেন বানানো না হয়।’

  • সর্বশেষ