শিরোনাম
◈ পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব পাকিস্তান ক্রিকেট লিগে প‌ড়ে‌ছে ◈ যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা করলে ভারতের দিল্লি-মুম্বাই গুঁড়িয়ে দেবে ইসলামাবাদ! ◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক ◈ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪ ◈ ১৫ বছর বয়‌সে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস!

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০১৯, ১১:০৯ দুপুর
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০১৯, ১১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর্চারিতে দিনের ছয়টি ইভেন্টের সবকটি সোনা জিতলো বাংলাদেশ

আক্তারুজ্জামান : দক্ষিণ এশিয়ান গেমসের ১৩তম আসরের অষ্টম দিনটি স্বপ্নের মতো কাটলো বাংলাদেশের। একটি ডিসিপ্লিনের সবকটি ইভেন্টের ফাইনালে উঠে সবকটিতেই সোনা জিতেছে লাল-সবুজের সেনারা। রিকার্ভ ও কম্পাউন্ড বিভাগ মিলে এদিন আর্চারি ডিসিপ্লিনের ছয়টি ইভেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। সব কটি ইভেন্টেই সোনা নিজেদের করেছে বাংলাদেশ।

রোববার পোখারায় দিনের প্রথম স্বর্ণটি আসে ছেলেদের রিকার্ভ দলগত ইভেন্ট থেকে। এর পর মেয়েদের রিকার্ভ দলগত, মিশ্র দলগত থেকেও স্বর্ণ নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা।

রিকার্ভের পর কাম্পাউন্ড বিভাগেও দাপট দেখিয়েছে বাংলাদেশ। ছেলেদের দলগত, মেয়েদের দলগত ও মিশ্র দলগততে স্বর্ণ নিশ্চিত করে বাংলাদেশি প্রতিযোগীরা।

আর্চারি থেকে দিনের ছয়টি স্বর্ণের সঙ্গে মেয়েদের ক্রিকেট ইভেন্ট থেকে এসেছে স্বর্ণ। সব মিলে এদিন এখন পর্যন্ত ৭টি স্বর্ণ নিশ্চিত করেছে বাংলাদেশ। তাতে এবারের আসর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের প্রাপ্তি ১৪টি স্বর্ণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়