শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০১৯, ০৮:২৩ সকাল
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০১৯, ০৮:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রিকেটেও স্বর্ণ জিতলো বাংলাদেশের মেয়েরা

শিউলী আক্তার : নেপালে চলমান দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসে উড়ন্তÍ পারফরমেন্স করেছিলো বাংলাদেশ নারী দল। গ্রুপ পর্বের প্রতিটি দলকে বড় ব্যধানে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে উঠেছে টাইগ্রেসরা। ফাইনালে শ্রীলঙ্কাকে শ্বাসরুদ্ধকরভাবে হারিয়ে স্বর্ণ জিতে নিলো লাল সবুজ প্রতিনিধিরা। লঙ্কাকে ২ রানে পরাজিত করে স্বর্ণ জয় করলো টাইগ্রেসরা।

পুখারাতে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ১৬ রানে মুরশিদা খানকে হারানোর পর আয়েশাকে সঙ্গে নিয়ে ২০ রানের জুটি গড়েন সানজিদা ইসলাম। কিন্তু এরপরেই খেই হারিয়ে ফেলে টাইগ্রেসরা। দলীয় ৩৬ রানে টপ অর্ডারের ৪ ব্যাটসম্যানকে হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

এই বিপর্য কাটিয়ে উঠার চেষ্টা করেন নিগার সুলতানা ও ফাহিমা খাতুন। কিন্তু ৩০ রানে জুটি গড়ার পর ফাহিমাও প্যাভিলীয়নের পথ ধরেন। ১৫ রান করেন তিনি। সঙ্গীর অভাবে দলকে বেশি এগিয়ে নিয়ে যেতে পারেননি নিগার। ফলে নিগারের অপরাজিত ২৯ রানে উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে হারিয়ে ৯১ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। শ্রীলঙ্কার হয়ে উমেশ থিমাসীনি একাই ৪ উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে দলীয় ৩০ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। এরপর পঞ্চম উইকেটে ২৩ রানের জুটি গড়ে জয়ের আশা জাগান হারশিদা মাদবি ও লিহিনী আপসারা। কিন্তু সেই আশা বেশি দুর যেতে দেয়নি বাংলাদেশ। ৩২ রান করা মাদবিকে ফেরান জাহানারা আলম। পরে নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে লঙ্কাদের ৮৯ রানে থামায় বাংলাদেশ। ২ রানের জয় নিয়ে স্বর্ণ নিশ্চিত করে টাইগ্রেসরা। বাংলাদেশের হয়ে দুটি উইকেট নেন নাহিদা আক্তার

  • সর্বশেষ
  • জনপ্রিয়