শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০১৯, ০২:২৫ রাত
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০১৯, ০২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবুধাবিতে গৃহকর্মী থেকে মডেল বাংলাদেশি প্রিয়া

নিউজ ডেস্ক: গৃহকর্মী হিসেবে আবুধাবিতে গিয়েছিলেন বাংলাদেশি তরুণী প্রিয়া আক্তার। কিন্তু ভাগ্যের চাকায় এখন তিনি মডেল। চলতি সপ্তাহে হাজার হাজার মানুষের সামনে নাচবেন তিনি। সূত্র: সময় টিভি

বাংলাদেশে এক অগ্নিকাণ্ডে পুড়ে যায় প্রিয়ার বাড়ি। কোনোমতে প্রাণে বেঁচে গিয়েছিল তার মেয়ে। প্রায় এক বছর ধরে মেয়ের চিকিৎসা করাতে গিয়ে তাকে বিপুল পরিমাণ অর্থ ঋণ হিসেবে নিতে হয়েছে। এই অর্থ পরিশোধের জন্য তাকে গৃহকর্মীর ভিসায় আবুধাবিতে যান তিনি।

সংযুক্ত আরব আমিরাতের বার্তা সংস্থা ওয়ামকে দেয়া সাক্ষাৎকারে প্রিয়া বলেন, আমার সন্দেহ হচ্ছে এটা বাস্তব নাকি স্বপ্ন!

তিনি বলেন, গৃহকর্মী হিসেবে আসা এক বান্ধবীর সামনে একদিন নেচেছিলেন প্রিয়া। ওই বান্ধবী প্রিয়ার নাচের এই দৃশ্য তার স্মার্টফোনে ধারণ করেন। পরে ওই গৃহকর্মী তিনি যেখানে কাজ করতেন সেই বাড়ির গৃহকর্ত্রীকে দেখান।

প্রিয়ার নাচ দেখে মুগ্ধ হন ওই গৃহকর্ত্রী। পরে ভিডিওটি তার বন্ধু জনিয়া ম্যাথিউয়ের কাছে পাঠান। ম্যাথিউ স্টাইল ডিভা নামে একটি ফেইসবুক গ্রুপ পরিচালনা করেন, যার সদস্য সংখ্যা প্রায় ১২ হাজার।

তিনি গত পাঁচ বছর ধরে আবু ধাবিতে ডানডিয়া নামে ভারতীয় একটি নৃত্য উৎসবের আয়োজন করে আসছেন। উৎসবে মেধাবি নারী নৃত্যশিল্পী ও গায়িকাদের অংশগ্রহণের জন্য অনুপ্রেরণা দেন ম্যাথিউ।

ম্যাথিউ বলেন, আমি ভিডিওটিতে তার (প্রিয়া আক্তার) সহজাত প্রতিভা দেখে বিস্মিত হয়েছি। সে গৃহকর্মী সেটা জেনে আশ্চর্য বোধ করেছিলাম। তার নাচ আমাদে বিখ্যাত বলিউড নৃত্যশিল্পী নোরা ফাতেহির কথা মনে করিয়ে দিয়েছে।

খলিফা পার্কে আগামী ৩ অক্টোবর রাত ৮টা থেকে ১২ পর্যন্ত ডানডিয়া নৃত্য উৎসব অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রিয়া আক্তার দুই ভারতীয় নারীর সঙ্গে নাচবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়