শিরোনাম
◈ রাজধানীতে গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ জন ◈ পাকিস্তানের বিপক্ষে বাংলা‌দেশ ওয়ানডে দলে লিটন ও আফিফ ◈ মধ্যপ্রাচ্য উত্তেজনায় প্যানিক, সন্ধ্যা থেকেই তেল নেই অনেক পাম্পে ◈ পুনরায় চালু হচ্ছে বন্ধ থাকা ৭টি পাটকল ◈ মাঝ আকাশে নিখোঁজ ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল ◈ জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা ◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০১৯, ১০:০৮ দুপুর
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০১৯, ১০:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাভারে ৫ শতাধিক স্থাপনা উচ্ছেদ

এম এ হালিম, সাভার প্রতিনিধি : ঢাকা-আরিচা মহাসড়কের সাভার অংশে সড়ক ও জনপথ অধিদফতরের জমি দখল করে অবৈধভাবে নির্মাণ করা প্রায় ৫ শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও যুগ্মসচিব মাহবুবর রহমান ফারুকীর নেতৃত্বে এ অবৈধ উচ্ছেদ অভিযান চালানো হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহবুবর রহমান ফারুকী জানান, ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে নবীনগর পর্যন্ত সড়কের উভয় পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে।

তিনি আরও বলেন, উচ্ছেদ অভিযানের প্রথম দিনে আমিনবাজার থেকে সাভার বাজার বাসষ্ট্যান্ড পর্যন্ত অভিযান চালিয়ে প্রায় ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পর্যায়ক্রমে নবীনগর জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চালানো হবে।

উচ্ছেদ অভিযানে সড়ক ও জনপথ অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন রাখা হয় সাভার বাজার বাসষ্ট্যান্ডে। সম্পাদনা : জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়