শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০১৯, ০৫:৫৮ সকাল
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০১৯, ০৫:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন পার্ল হারবার ঘাঁটিতে নৌসেনার গুলিতে নিহত ২, আহত ১

রাশিদ রিয়াজ : মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের পার্ল হারবার ঘাঁটিতে নৌবাহিনীর এক সদস্যের গুলিতে দুই জন নিহত ও একজন আহত হয়েছে। পার্ল হারবারে জাপানি হামলার ৭৮তম বার্ষিকীর মাত্র ৩ দিন আগে এ ঘটনা ঘটে।

মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, ঘাঁটির ভেতরে মার্কিন নৌবাহিনীর এক সদস্য গুলি করে তিনজনকে হতাহত করার পর নিজে আত্মহত্যা করে। বুধবার স্থানীয় সময় বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। গোলাগুলির কারণে ঘাঁটিটি কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখতে হয়েছে। একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপিকে বলেছেন,তিনি একটি কম্পিউটারে কাজ করছিলেন। তখন গুলির শব্দ শুনতে পান এবং জানালা খুলে দেখতে পান তিনজন মাটিতে পড়ে আছেন। এরপর তিনি সেই বন্দুকধারীকে দেখতে পান। তার পরনে নাবিকের পোশাক ছিল।

তিনি আরও দেখেন, নাবিকের পোশাক পরা ওই ব্যক্তি নিজের মাথায় গুলি করছেন। নিহত দুই ব্যক্তিই ঘাঁটির বেসামরিক কর্মী বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। পারসটুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়