শিরোনাম
◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০১৯, ০৮:৪৪ সকাল
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০১৯, ০৮:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতি ৩ ব্রিটিশ শিশুর একজনের ধারণা গরু ডিম পাড়ে!

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনের প্রতি ৩ জন শিশুর মধ্যে একজন মনে করে গরু ডিম পাড়ে। একটি জরিপের কথা উল্লেখ করে এমন বিস্ময়কর খবর দিয়েছে মিরর অনলাইন। প্রাইমারি স্কুলে পড়ে এমন শিশুদের নিয়ে জরিপটি করা হয়েছে। দেশ রূপান্তর

মাছ সম্পর্কেও ভালো ধারণা নেই ১০ জনের একজন শিশুর। ওই একজন বলছে, তারা কখনো চেরি টমেটো খায়নি।

বিশেষজ্ঞদের উদ্ধৃত করে জরিপে বলা হয়েছে, খাদ্যের উৎস সম্পর্কে ব্রিটেনের এখনকার শিশুদের ন্যূনতম ধারণা নেই।

দাতব্য সংস্থার সহযোগিতায় জরিপটি করেছে রান্নার সরঞ্জাম বিক্রিকারী একটি প্রতিষ্ঠান। মোট ১ হাজার স্কুল পড়ুয়ার সঙ্গে তারা কথা বলে।

দুই বছর আগে ব্রিটিশ নিউট্রিশন ফাউন্ডেশন থেকে এমন একটি জরিপ চালানো হয়। সেখানে ২৭ হাজার ৫০০ শিশুর মধ্যে প্রতি তিনজনের একজন বলে, পনির গাছ থেকে উৎপন্ন হয়!

  • সর্বশেষ
  • জনপ্রিয়