শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের : ইসমাইল বাঘাই ◈ নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে এক জনের মরদেহ উদ্ধার করল যুক্তরাষ্ট্র পুলিশ ◈ আকাশপথে শক্ত অবস্থান গড়তে বিমানের মহাপরিকল্পনা: বহরে ৪৭ উড়োজাহাজ, যুক্ত হচ্ছে নতুন গন্তব্য ◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল ◈ দুই দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০১৯, ১০:৪০ দুপুর
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০১৯, ১০:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ষষ্ঠবার ব্যালন ডি’অর জিতে রেকর্ড গড়লেন মেসি

ইয়াসিন আরাফাত : ইতিহাসের প্রথম ও একমাত্র খেলোয়াড় হিসেবে এ নিয়ে ষষ্ঠবারের মতো রেকর্ড এই পুরষ্কার জিতলেন বার্সেলোনার এ আর্জেন্টাইন ফরোয়ার্ড। ফ্রান্সের রাজধানী প্যারিসে ২ ডিসেম্বর স্থানীয় সময় সন্ধ্যায় এক জমকালো অনুষ্ঠানে ২০১৯ সালের বর্ষসেরা ফুটবলার হিসেবে মেসির নাম ঘোষণা করেন আইভরি কোস্টের সাবেক ফুটবলার দিদিয়ের দ্রগবা। পরে মেসির হাতে পুরস্কার তুলে দেন গতবারের বিজয়ী ক্রোয়েশিয়ার মিডফিল্ডার লুকা মদ্রিচ। বর্ষসেরা ফুটবলের মর্যাদাকর এই পুরস্কারে ভার্জিল ফন ডাইক ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে পেছনে ফেলে ব্যালন ডি’অর নিজের করে নেন লিওনেল মেসি।

এবার নিয়ে রেকর্ড ষষ্ঠ ব্যালন ডি’অর জিতলেন মেসি। এর আগে মেসি ও রোনালদো সমান ৫টি করে ব্যালন ডি’অর জিতেছিলেন। মেসি ২০০৯, ১০, ১১, ১২ ও সর্বশেষ ২০১৫ সালে ট্রফিটি হাতে তোলেন। আর চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদো ২০০৮, ১৩, ১৪, ১৬ ও ২০১৭ সালে ব্যালন ডি’অর জিতেছিলেন।

ফ্রান্স ফুটবল সাময়িকী ব্যালন ডি’অরের জন্য ৩০জনের তালিকা তৈরি করা হয়েছিলো। সেখান থেকে চূড়ান্ত তালিকায় জায়গা পান মেসি, ফন ডাইক ও রোনালদো। বিশ্বের ১৮০জন ফুটবল সংবাদকর্মী বর্ষসেরা খেলোয়াড় বেছে নিতে ভোট দেন। এছাড়াও ভোট দেন অধিনায়ক ও কোচেরা। শেষ পর্যন্ত তাদের রায়ে ২০১৯ সালের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মেসি। এরফলে আর্জেন্টিনার এ তারকা ফের নিজের করে নিয়েছেন ব্যালন ডি’অর পুরস্কার।

গত আগস্টে মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে হারিয়ে উয়েফা বর্ষসেরা পুরস্কার জিতেছিলেন ভার্জিল ফন ডাইক। সেপ্টেম্বরে ফন ডাইক ও রোনালদোকে পেছনে ফেলে ফিফার ‘দ্য বেস্ট’ জেতেন মেসি। ব্যালন ডি’অরের লড়াইয়েও এই ৩জনের সম্ভাবনাই বেশি ছিলো। শেষ পর্যন্ত এ পুরস্কার নিজের করে নিয়েছেন লিওনেল মেসি।
৩২ বছর বয়সী মেসি গত মৌসুমে লা লিগায় ৩৬ গোল করে শিরোপা জিতিয়েছেন বার্সাকে। সেইসঙ্গে ব্যক্তিগত পুরস্কার ইউরোপিয়ান গোল্ডেন ’সু জেতেন। যদিও জাতীয় দলের হয়ে কোপা আমেরিকায় তার দল আর্জেন্টিনাকে তৃতীয় করতে পেরেছিলেন তিনি। সব মিলিয়ে তাই এবার ব্যালন ডি’অরে সবাই এগিয়ে রাখেন কিং লিওকে। সম্পাদনা : মাজহারুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়