শিরোনাম
◈ ‘ইসলামিক ন্যাটোতে’ বাংলাদেশের যোগদানের সম্ভাবনা, ভারত কেন এত উদ্বিগ্ন : ফার্স্টপোস্টের প্রতিবেদন ◈ ঢাকার চীনা দূতাবাসে ইমেইলে হামলার হুমকি, শুরু হয়েছে তদন্ত ◈ ‘বিয়ের ফাঁদে’ চীনে পাচার : ৫ বছরে গেছেন ৪২২৬ বাংলাদেশি নারী, অনেকের স্বপ্ন পরিণত হয়েছে ‘অভিশপ্ত নরকে’ ◈ খাটের নিচে ছেলে, ছাদে স্ত্রী-মেয়ে; অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ৪ লাশ ◈ এআইয়ের কাছে কখনোই চাইবেন না এই ৫ পরামর্শ ◈ সকালের মধ্যে দেশের ৭ জেলায় ঝরতে পারে বৃষ্টি ◈ সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বৃটেনে পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারত-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী ◈ কলকাতার ৭ বাংলাদেশি নিহত: সেই হোটেল মালিক গ্রেপ্তার

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০১৯, ০৭:৩১ সকাল
আপডেট : ২৭ নভেম্বর, ২০১৯, ০৭:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবাদিকদের হত্যার হুঁমকির প্রতিবাদে সালথা প্রেসক্লাবে প্রতিবাদ সভা

হারুন-অর-রশীদ,ফরিদপুর : দৈনিক ঢাকা টাইমসের সম্পাদক আরিফুর রহমান দোলন ও ফরিদপুরের সালথার সাংবাদিক আবু নাসের হুসাইন, মনির মোল্লা ও আজিজুর রহমানকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে ফরিদপুরের সালথা প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় সদর বাজারের থানা রোডে প্রেসক্লাবের কার্যালয়ে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

প্রেসক্লাবের সভাপতি মো. সেলিম মোল্লার সভাপতিত্বে হুমকিদাতাদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম শাহজাহান, সহ-সভাপতি চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, আবু নাসের হুসাইন, অর্থ সম্পাদক আজিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনির মোল্যা, দপ্তর সম্পাদক মজিবর রহমান শেখসহ সাংবাদিকবৃন্দ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ঢাকা টাইমসের সম্পাদক আরিফুর রহমান দোলন ও স্থানীয় সাংবাদিক আবু নাসের নাসের হুসাইন, মনির মোল্লা ও আজিজুর রহমানকে যারা হুমকি দিয়েছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওয়াতায় আনা হোক।

ইতিমধ্যে হুমকিদাতাদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে গ্রেপ্তার না হলে আমরা কঠোর কর্মসূচীতে যাবো। সাংবাদিকরা দেশ ও জন-কল্যাণে কাজ করে। সাংবাদিকদের হুমকি দেওয়া মানেই সমাজকে কুলষিত করা। আমরা বিশ^াস করি জনগণ ও আমাদের আন্দোলনে অংশগ্রহণ করবে। তাই অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সম্পাদনা: জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়