শিরোনাম
◈ ডলারের দাম অপরিবর্তিত, সপ্তাহজুড়ে ওঠানামা পাউন্ড-ইউরোসহ অন্যান্য মুদ্রায় ◈ বিলের পানিতে হাঁস পালন করে বদলাচ্ছে নড়াইলের তরুণদের ভাগ্য, ডিমের বাজার ২২ কোটি টাকা! ◈ ‘ভুয়া’ খবর বিষয়ক সতর্কবার্তা দিল ভারতীয় হাইকমিশন ◈ পরিবারের বড় ছেলে, যার কাঁধে অনেক দায়িত্ব: মির্জা ফখরুলকে নিয়ে জামাতা ফাহাম ◈ পেন্টাগনের হিসা‌বে ইরানের বিরুদ্ধে গত ৬ মাসের যু‌দ্ধে ১৮ মা‌র্কিন সেনা নিহত, ৭৫০ এর বে‌শি আহত   ◈ কলকাতায় অগ্নিকাণ্ড: আতঙ্কে সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন বাংলাদেশি পর্যটকেরা ◈ রাষ্ট্রপতির শপথ আজ, যেসব সড়কে থাকছে যান চলাচলে বিধিনিষেধ ◈ অ‌স্ট্রেলিয়ায় শান্তর অধিনায়কত্বে মুগ্ধ র‌বিচন্দন অশ্বিন, প্রশংসা করলেন তান‌জিদ তামিমেরও  ◈ ফিফা সভাপ‌তি ইনফান্তিনোর বিরুদ্ধে সরব এক সহ-সভাপতি, সিওও-কে বরখাস্ত করে হাঙ্গেরির সমর্থনও হারালেন  ◈ গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জ রুটে আসছে মেট্রোরেল

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০১৯, ০৬:৪৭ সকাল
আপডেট : ২৬ নভেম্বর, ২০১৯, ০৬:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কঙ্গোয় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কার্যালয়ে হামলা, ২ বিক্ষোভকারী নিহত

সাবিহা জামান: দেশটির গণমাধ্যমের বলা হচ্ছে ,বিদ্রোহী গোষ্ঠীর হামলা রোধে সরকারি সেনাবাহিনী ও শান্তিরক্ষীদের ব্যর্থতার প্রতিবাদে পূর্বাঞ্চলিয় শহর বেনিতে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। সোমবার জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের কার্যালয়ে হামলা চালিয়ে অগ্নিসংযোগ চালায় তারা। ইউএন নিউজ; আল জাজিরা

রোববার রাতে কঙ্গোর উত্তরপূর্বাঞ্চলে বিদ্রোহীদের হামলায় চালানো ৮ বেসামরিক নিহত হওয়ায় বিক্ষুব্ধ হয়ে স্থানীয়রা সোমবার সকালে বেনির মেয়রের কার্যালয়ে আগুন দেয়। বেনির সমাজ নেতা টেডি কাডালিকো বলেন, জাতিসংঘের সদর দফতরের কয়েকটি কার্যালয়ে আগুন দেওয়ার সাথে লুটপাট চালায় জনতা। বিক্ষোভকারীরা জাতিসংঘের কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দিলে পুলিশের সাথে সংঘর্সে পুলিশ গুলি চালালে২ বিক্ষোভকারী প্রাণ হারায়।

বিক্ষোভ অব্যাহত থাকায় সুরক্ষার জন্য জাতিসংঘ মিশনের কর্মীদের নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক সাংবাদিকদের জানান, কঙ্গোর প্রেসিডেন্টের সভাপতিত্বে জাতীয় সুরক্ষা কাউন্সিলের বৈঠকে অংশ নেন কঙ্গোর জাতিসংঘ প্রধান লীলা জেরুভুই। লীলা বলেন, তিনি জনগণের অবস্থা বুঝতে পারছেন। সমস্যা সমাধানে কর্তৃপক্ষের সাথে যৌথভাবে কাজ চালিয়ে যাবে জাতিসংঘ।
জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক রাজনৈতিক, ধর্মীয় এবং গণমাধ্যম নেতাদের আহ্বান জানান শান্তিকে সার্মথন করার জন্য। কারণ বিদ্রোহী গোষ্ঠি বিরুদ্ধে লড়াই এবং ইবোলার কার্যক্রম অব্যাহত রাখতেএটি প্রয়োজন। সম্পাদনা:রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়