শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০১৯, ১০:০৪ দুপুর
আপডেট : ১৯ নভেম্বর, ২০১৯, ১০:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রীতি ম্যাচে উরুগুয়ের সাথে ড্র করেছে আর্জেন্টিনা

ইয়াসিন আরাফাত: ইসরায়েলের ব্লুমফিল্ড স্টেডিয়ামে বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত সোয়া ১টায় অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে রোমাঞ্চকর লড়াইয়ে ২-২ গোলের সমতায় শেষ করে দুই দল।

প্রথমার্ধের শুরু থেকে বল দখলে এগিয়ে থাকলেও উরুগুয়ের রক্ষণভাগ ভেঙে আক্রমণ চালাতে ব্যর্থ হয় মেসি দিবালারা। শক্ত মিডফিল্ড থেকে আক্রমণ চালায় উরুগুয়ে। প্রথমার্ধে গোল করে উরুগুয়েকে এগিয়ে দেন এডিনসন কাভানি। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলের ব্যবধানে।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই উরুগুয়ের দূর্গে একের পর এক আক্রমণ চালায় গোল করতে মরিয়া হয়ে ওঠা আর্জেন্টিনা। সেই সুবাদে ম্যাচের ৬৩তম মিনিটে মেসির মাপা ফ্রিকিক থেকে গোল করে খেলায় সমতা ফেরান আগুয়েরো।

যদিও এই সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি মেসিরা। এর ঠিক ৫ মিনিট পরেই অর্থাৎ ৬৮তম মিনিটে গোল করে আবারও উরুগুয়েকে এগিয়ে নেন সুয়ারেজ। আবারো খেলায় সমতা ফেরাতে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। সৌভাগ্য হয়তো মেসিদের সাথেই ছিলো তাই ঠিক খেলা শেষ হওয়ার অল্প কিছুক্ষণ আগে পেনাল্টি পেয়ে যায় মেসিরা। গোল করে দলকে আবারও খেলায় ফেরান অধিনায়ক নিজেই। শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়েই সন্তষ্ট থাকতে হয় মেসি – সুয়ারেজদের।

সম্পাদানায় : ওয়ালি উল্লাহ

  • সর্বশেষ