শিরোনাম
◈ আ‌র্জেন্টিনা কখনো হাল ছাড়ে না: ‌কোচ স্কালোনি ◈ নারী ক্রিকেটের পাইপলাইন আরো শক্তিশালী কর‌তে বি‌সি‌বি ‌বিভাগীয় মেন্টর নি‌য়োগ দি‌চ্ছে  ◈ বিশ্বজুড়ে বাড়ছে ডেঙ্গু, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ◈ অর্থনৈতিক সংকট কাটিয়ে উচ্চ মধ্যম আয়ের দেশে হিসেবে মর্যাদা পেল শ্রীলঙ্কা ◈ রেকর্ডভাঙা তাপদাহে ফ্রান্সে আরও ২,০২৫ জনের প্রাণহানি ◈ রুদ্ধশ্বাস লড়াই শেষে ৩-২ ব্যবধানে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা ◈ রপ্তানির প্রধান খাতে ধাক্কা, কমেছে পোশাক শিল্পের বৈদেশিক আয় ◈ ট্রাম্প কি বালোগানের নিষেধাজ্ঞা তুলে দিতে পারবেন? সমর্থকদের জল্পনা ◈ অবশেষে দেড় লাখ টাকায় মীমাংসা, ১২ দিন অনশনের শেষে প্রেমিকের বাড়ি ছাড়লেন নুসরাত! ◈ শেরওয়ানির জন্য আড়াই ঘণ্টা ফ্লাইট আটকে রাখলেন বিমান কর্মকর্তা, ভোগান্তিতে শতাধিক যাত্রী

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০১৯, ০৯:৫৮ সকাল
আপডেট : ১৩ নভেম্বর, ২০১৯, ০৯:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গাদের জন্ম সনদ ও পাসপোর্ট তৈরির অভিযোগে ২ ট্রাভেল এজেন্সির মালিক গ্রেপ্তার

সুজন কৈরী : রোহিঙ্গাদের জন্ম সনদ ও পাসপোর্ট তৈরি করে দেয়ার অভিযোগে রাজধানীর বাসাবো ও মতিঝিল এলাকা থেকে ২ ট্রাভেল এজেন্সি মালিককে আটক করেছে র‌্যাব ২। আটককৃতরা হলেন- আতিক ও মালিক দ্বীন মোহাম্মদ। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জন্ম সনদ, পাসপোর্ট, নগদ অর্থ ও বিদেশে অর্থ পাচারের প্রমাণাদি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-২ জানায়, রোহিঙ্গাদের জন্ম সনদ তৈরী করে পাসপোর্ট পেতে সহযোগিতা করার অভিযোগে গত ১১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ থেকে ৭ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ৪ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এবং অপর সহযোগীদের নাম জানালে ২ টি ট্র্যভেল এজেন্সির মালিকের সংশ্লিষ্টতা প্রকাশ পায়। এরপর এ বিষয়ে তদন্ত শুরু করা হয়। এরই প্রেক্ষিতে সোমবার রাজধানীর বাসাবো ও মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে আজিজিয়া ট্র্যাভেলসের মালিক আতিক ও ইউসকেল ট্রাভেলসের মালিক দ্বীন মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে সহ¯্রাধিক পাসপোর্ট, জন্ম নিবন্ধন সনদ, নগদ টাকা, নকল ড্রাইভিং লাইসেন্স, ১১ টি কম্পিউটার, বিদেশে পাচার করা নগদ অর্থ ও বাড়ী সম্পর্কিত দলিল, ব্যাংক ডকুমেন্ট, দেশের ১০ টি অ্যাকাউন্টে লেনদেন সংক্রান্ত প্রমাণাদি জব্দ করা হয়।

র‌্যাব-২ এর এএসপি ও সহকারী পরিচালক (মিডিয়া) মো. জাহিদ আহসান বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই ট্রাভেল এজেন্সির মালিক তাদের সহযোগীদের নাম প্রকাশ করাসহ দেশ-বিদেশে অর্থ পাচারের বিষয়টি স্বীকার করেছেন। তারা এ পর্যন্ত অনেক রোহিঙ্গা, সাজাপ্রাপ্ত পলাতক ও দাগী আসামীদের পাসপোর্ট পেতে সাহায্য করা ও বিদেশে যেতে সহায়তা করেছেন বলে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। গ্রেপ্তারকৃতদের নারায়নগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া আতিকের কাছ থেকে জব্দকৃত আলামতের প্রেক্ষিতে বিদেশে অবৈধভাবে অর্থ পাচার করেছেন বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হওয়ায় তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে সবুজবাগ থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়