শিরোনাম
◈ বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল ◈ সেন্টমার্টিন ভ্রমণে নতুন নিয়ম: দৈনিক ৩৫০০ পর্যটকের অনুমতি, যাওয়া যাবে ১৫ মার্চ পর্যন্ত ◈ গ্যাস সংকটে দুই দিন পরই বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন ◈ ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন, অস্থিরতা বরদাশত করবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ টঙ্গীতে ৭ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, মাদ্রাসাশিক্ষকের জামিন নামঞ্জুর ◈ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাপানে যাচ্ছেন যারা ◈ ক্লাসিকোতে প্রতিশোধের অপেক্ষায় রিয়াল মা‌দ্রিদ, আধিপত্য ধরে রাখতে চায় বার্সেলোনা, রাত ১টায় ম‌্যাচ ◈ বিশ্বে প্রথমবার স্পাইনাল কর্ড প্রতিস্থাপনের দাবি রাশিয়ার, সফলতা নিয়ে উঠেছে নানা প্রশ্ন ◈ আয়কর রিটার্ন জমা না দিলে কত টাকা জরিমানা, যা বলছে আইন ◈ এনসিপির নারী শক্তির নতুন আহ্বায়ক কমিটি, দায়িত্বে মিতু-নুসরাত-ঝুমা

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০১৯, ১২:৫২ দুপুর
আপডেট : ১০ নভেম্বর, ২০১৯, ১২:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ায় ৭টি স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক

আব্দুম মুনিব, কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে ৫শ গ্রাম স্বর্ণে  (৭টি বার)সহ তাওয়াবুর রহমান নামের এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। শনিবার ভোর ৫টার সময় ঢাকা থেকে মেহেরপুরগামী এসবি পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে তাওয়াবুরকে আটক করে ৪৭ বর্ডারগার্ড ব্যাটালিয়নের একটি টহল দল।

৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্ণেল রফিকুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে ঢাকা থেকে মেহেরপুর হয়ে একজন চোরাকারবারী ভারতে স্বর্ণ পাচার করছে।

এমন সংবাদের ভিত্তিতে ভোর ৫টার সময় কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুষ্টিয়া-মেহেরপুর সড়কের বিজিবি’র ২নং গেটের সামনে ঢাকা থেকে মেহেরপুরগামী এসবি পরিবহনে অভিযান চালিয়ে তাওয়াবুরকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে বিশেষভাবে রাখা অবস্থায় ৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ৫শ গ্রাম বলে জানিয়েছে বিজিবি।

আটক তাওয়াবুর মেহেপুর জেলার শুভরাজপুর গ্রামের তরিকুল ইসলামের পুত্র। আটক স্বর্র্ণসহ তাওয়াবুরকে মিরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি। সম্পাদনা: জেরিন মাশফিক

  • সর্বশেষ