শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০১৯, ০৬:০৯ সকাল
আপডেট : ০৯ নভেম্বর, ২০১৯, ০৬:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বিশ্বসুন্দরী’র একি হাল!

ডেস্ক রিপোর্ট : আগামী ৬ ডিসেম্বর সারাদেশে মুক্তি পাবে সিয়াম-পরী জুটির প্রথম চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’। ঘোষণার পর থেকেই ছবিটি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলো। এরই ধারাবাহিকতাই শুক্রবার রাতে ছবিটির প্রথম পোস্টার অনলাইনে মুক্তি দেয়া হয়। বাংলাদেশ জানার্ল

পোস্টারে পরী আর সিয়ামের এক্সপ্রেশন দেখে ধারণা করা হচ্ছে, ছবিতে ‘বিশ্বসুন্দরী’ রোল প্লে করবেন পরীমনি। যেখানে দুজনের ভালোবাসাতে তৃতীয় পক্ষের আবির্ভাব ঘটেছে। যার ফলে ঘটনা অন্যদিকে মোড় নিয়েছে। তার প্রেক্ষিতে পরীমনি খোলা চুলে আয়নায় তাকিয়ে অনুশোচনায় ভুগছেন আর সিয়াম নিজের ভালোবাসার বায়োগ্রাফির হিসেব নিকেশ মেলাচ্ছেন আনমনে।

‘বিশ্বসুন্দরী’ ছবিটি নির্মাণ করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘বিশ্বসুন্দরী’র কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান। সিয়াম-পরী ছাড়াও এতে অভিনয় করেছেন- আলমগীর, চম্পা, আনন্দ খালেদ, হীরা, দীপা খন্দকার, মনিরা মিঠু, সীমান্ত প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়