শিরোনাম
◈ কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন তারেক রহমান, সফরে গুরুত্ব পাবে যেসব বিষয় ◈ উজানের পানিপ্রবাহ বন্ধ, অপরিকল্পিত সেতু ও খননে মৃতপ্রায় ভৈরব নদ; বাঁচাতে পদ্মার সঙ্গে পুনঃসংযোগের দাবি ◈ ইউপি নির্বাচনের প্রস্তুতি শুরু, ৩ হাজার ৯৮১ ইউনিয়নের তালিকা যাচাইয়ের নির্দেশ ইসির; তফসিল ১০ ডিসেম্বর ◈ যে ৫১ অনুমোদিত মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন মালয়েশিয়াগামী কর্মীরা, ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা ◈ নরসিংদীতে স্ত্রীসহ পরিবারের সদস্যদের দিয়ে পর্ন ভিডিও তৈরি করে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে পর্নসাইটে বিক্রির অভিযোগ! ◈ কোস্ট গার্ডের ৪ জাহাজের নাম পরিবর্তন, দায়িত্ব পালনকালে শহীদ ৪ সদস্যের নামে নতুন নামকরণ ◈ খুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়ালচিত্রে কালি মাখাল দুর্বৃত্তরা, লিফলেটে ভারত ও রবীন্দ্রবিদ্বেষী বার্তা ◈ টেকনাফের পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান, তিনজনের মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে ◈ মৃত্যুর আগে রহস্যময় ১৫ মিনিটের হিসাব নেই, কী ঘটেছিল তখন তাহসিফের সঙ্গে ◈ ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০১৯, ০৩:২৬ রাত
আপডেট : ০৯ নভেম্বর, ২০১৯, ০৩:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অযোধ্যা মামলার রায় আজ উত্তর প্রদেশে ১৪৪ ধারা জারি

আসিফুজ্জামান পৃথিল : এটি ইতিহাসের দীর্ঘসময় ধরে চলমান মামলা। এই মামলার পর নিশ্চিতভাবে জানা যাবে বাবরি মসজিদের স্থানে আরেকটি মসজিদ হবে নাকি হবে রাম মন্দির। নাকি দুটিই হবে ভাগাভাগি করে। বিবিসি, এনডিটিভি, ইয়ন নিউজ

সকাল ১০.৩০-এ অযোধ্যা মামলার রায়দান করবে ভারতের সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ, ৪০ দিনের শুনানির পর, ১৬ অক্টোবর রায়দান স্থগিত করে দেয়। এর আগে, এদিনই, উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে শীর্ষ আধিকারিকদের সঙ্গে কথা বলেন প্রধানবিচারপতি। ১৭ নভেম্বর অবসর গ্রহণ করবেন প্রধানবিচারপতি রঞ্জয় গগৈ, তার আগেই রায়দান করার কথা ছিল, তবে এদিন পর্যন্ত কবে রায়দান করা হবে তা অজানাই ছিল।

হিন্দু এবং মুসলিম, উভয় পক্ষের বিভিন্ন সংগঠনের তরফে শান্তিরক্ষার আবেদন করা হয়েছে, রায়দানের আগে শান্তিরক্ষার আবেদন জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলও। সমস্ত রাজ্যকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রনালয়, শুক্রবার রাতে উত্তরপ্রদেশ পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে লক্ষৌতে পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দুটি হেলিকপ্টার প্রস্তুত রাখতে বলেছেন মুখ্যমন্ত্রী, তারমধ্যে একটি লক্ষৌ এবং অপরটি অযোধ্যায়, কোনওরকম পরিস্থিতির জন্য এই ব্যবস্থা করতে বলেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যজুড়ে জারি করা হয়েছে ১৪৪ ধারা।

অযোধ্যায় ২.৭৭ একর জমির দাবি জানিয়েছে হিন্দু এবং মুসলিম উভয়পক্ষই, ১৯৮০ থেকেই এই ইস্যুটি রাজনৈতিক বিষয় হয়ে উঠেছে। ১৯৯২-এ ১৬ শতকের বাবরি মসজিদ গুঁড়িয়ে দেয় দক্ষিণপন্থী সংগঠন, তাদের বিশ্বাস, ভগবান রামচন্দ্রের জন্মভ‚মির ওপর তৈরি পুরানো মন্দিরের ভগ্নাবশেষের ওপর করা হয়েছে সেটি। সেই সময়ে সহিংসতার ঘটনায় সারা দেশের ৩,০০০ এর বেশী মানুষের মৃত্যু হয়।

  • সর্বশেষ