শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০১৯, ১২:৫০ দুপুর
আপডেট : ০৯ নভেম্বর, ২০১৯, ১২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্নীতির কারণেই নিজেদের পতন ডেকে আনবে আ.লীগ, বললেন মওদুদ

অনলাইন রিপোর্ট : বিএনপি আন্দোলন করতে পারছে না বলে সরকারের পতন থেমে থাকবে না বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। সময় টেলিভিশন

শুক্রবার (৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।দুর্নীতির যে জাল বিছিয়েছে সরকার, তা থেকে বেরিয়ে আসা সম্ভব নয় বলেও মন্তব্য করেন মওদুদ।

তিনি বলেন, সীমাহীন দুর্নীতির কারণেই নিজেদের পতন ডেকে আনবে আওয়ামী লীগ।

ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, অনেকের শঙ্কা এই সরকারের বোধহয় আর পতন হবে না। আমরা আন্দোলন করতে পারছি না, রাস্তায় নামতে পারছি না সেজন্য এই সরকারের বোধহয় পতন হবে না। কিন্তু আমি নিরাশ নই, বর্তমান সরকার তাদের নিজেদের দুর্নীতির কারণেই তাদের নিজেদের পতন টেনে আনবে। কারণ দুর্নীতির যে সুড়ঙ্গ তারা তৈরি করেছেন, এই সুড়ঙ্গ থেকে তারা বেরিয়ে আসতে পারবেন না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়