শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০১৯, ০৫:৫৯ সকাল
আপডেট : ০৮ নভেম্বর, ২০১৯, ০৫:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুদ্ধি অভিযান ক্ষমতা ভাগাভাগির দ্বন্দ্বে

ডেস্ক রিপোর্ট  : আওয়ামী লীগের মধ্যে অনেক মাফিয়া তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘আইনশৃঙ্খলা রক্ষায় দেশে শুদ্ধি অভিযান হয়নি। ভাগাভাগি ও ক্ষমতা নিয়ে দ্বন্দ্বের জেরে এ অভিযান হয়েছে।’

বৃহস্পতিবার ‘জাতীয় বিপ্লব ও সংহতি’ দিবস উপলক্ষে খুলনা নগরীর কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে আমীর খসরু এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সরকারের মুখোশ জনগণের সামনে উন্মোচিত হয়ে গেছে। দলীয় মাফিয়াদের স্বার্থে টান পড়েছে বলেই এখন বোনের স্বামী ও ভাইকে তারা মেরে দিচ্ছে।’

বিএনপির এই নেতা বলেন, ‘খালেদা জিয়া জেলে থাকায় মানুষের মনে শান্তি নেই। বর্তমান প্রেক্ষাপটে আইনি লড়াইয়ে তাকে মুক্ত করা যাবে না। দুর্বার গণ-আন্দোলন গড়ে মুক্ত করতে হবে।’

খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে সমাবেশে যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জেলা বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক কুদরত-ই আমীর এজাজ খান, মহানগর সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মনি প্রমুখ বক্তব্য দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়