শিরোনাম
◈ নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ, তীব্র যানজট (ভিডিও) ◈ দেশের সব হাসপাতাল দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ◈ বাংলাদেশি প্রবাসীদের জন্য নিউইয়র্কে কল সেন্টার চালু ◈ বাংলাদেশি পতাকাবাহী জাহাজের সংখ্যা ১০৯, নতুন বিনিয়োগ ৩০০ কোটি ডলার এরপরও করনীতির অনিশ্চয়তায় শিপিং খাত ◈ তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প ◈ কলকাতায় ৮০০ হোটেল বন্ধ, বিপাকে বাংলাদেশি রোগী-স্বজন; চিকিৎসার পর থাকার জায়গা কোথায়? ◈ ভারতের ভিসা নিয়ে দালালদের প্রতারণা থেকে সতর্ক করল হাইকমিশন ◈ গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে বিকল্প পরিকল্পনা দিন: বিরোধীদলকে রিজভী ◈ প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই বৃদ্ধার মৃত্যু ◈ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০১৯, ১০:০৪ দুপুর
আপডেট : ০৭ নভেম্বর, ২০১৯, ১০:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হার দিয়েই এএফসি মিশন শুরু বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের

নিজস্ব প্রতিবেদক : এশিয়ান ফুটবলের বয়সভিত্তিক টুর্নামেন্টে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। অনূর্ধ্ব ১৯ চ্যাম্পিয়নশিপে ‘ই’ গ্রুপ থেকে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক বাহরাইনের কাছে ৩-০ গোলে হেরেছ। বুধবার রাতে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল শুক্রবার গ্রুপপর্বে জর্দানের বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে লাল-সবুজের সেনারা।

বুধবার রাতে বাহরাইনের রাজধানী মানামায় খলিফা স্পোর্টস সিটি স্টেডিয়ামে বাংলাদেশের রক্ষণ শক্ত প্রতিরোধ গড়েছিলো স্বাগতিকদের সামনে। কিন্থ৪৩ মিনিটে সৈয়দ মোহামেদের গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ১-০ স্কোরলাইন নিয়ে বিরতিতে যায় দুদল।

বিরতির পর লড়াইটা একটু জমে উঠলেও গোলে দেখা পায়নি বাংলাদেশ। যদিও বাহরাইনকে আটকে রেখেছিলো লাল-সবুজের কিশোর দল। কিন্তু ম্যাচের শেষ দিকে আর পেরে ওঠেনি তারা। ৯০তম মিনিটে মোহামেদ দ্বিতীয় গোল করেন। অতিরিক্ত সময়ের ষষ্ঠ মিনিটে আব্দুল্লা নেমের আল মাসায়েদ নাম লিখেন গোলদাতার খাতায়।

  • সর্বশেষ