শিরোনাম
◈ ঈদে চন্দ্রা টার্মিনালে ঘরমুখী মানুষের চাপ, ১০ কিমি দীর্ঘ যানজট ◈ শিলাবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ না ফেরার দেশে অভিনেতা শামস সুমন ◈ ইরান-ইসরাইল-মার্কিন যুদ্ধে ভারতের ওপর ৫০ বিলিয়ন ডলারের ধাক্কা ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে বরফ গলছে! ◈ যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ, কঠোর অবস্থানে মোজতবা খামেনি ◈ এক দশকে বাংলাদেশের অর্ধেক তরুণ চাকরি পাননি: বিশ্বব্যাংক ◈ নববর্ষে চালু হচ্ছে কৃষক কার্ড, প্রথম ধাপে ২১ হাজার কৃষক পাচ্ছেন সহায়তা ◈ ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের ◈ মশক নিধনে ঢাকার দুই সিটিকে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর, বর্জ্য ব্যবস্থাপনায় দেশীয় প্রযুক্তিতে জোর

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০১৯, ০৮:০৪ সকাল
আপডেট : ০৭ নভেম্বর, ২০১৯, ০৮:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোনার তৈরি কমোডে ৪০ হাজার হীরা

ইয়াসিন আরাফাত: চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত দ্বিতীয় চায়না ইন্টারন্যাশনাল ইমপোর্ট এক্সপো মেলায় প্রদর্শিত হয়েছে এই কমোড। প্রায় ৪০ হাজার হীরা দিয়ে তৈরি করা হয়েছে এই কমোডের সিট। এর বাকি অংশ পুরোটাই তৈরি করা হয়েছে সোনা দিয়ে। বাংলাদেশি মুদ্রায় ওই কমোডটির দাম প্রায় সাড়ে ১০ কোটি টাকা। এনডিটিভি

কমোডটির ডিজাইন তৈরি করেছে করোনেট নামে হংকংয়ের একটি জুয়েলারি ফার্ম। বুলেটপ্রুফ কাঁচ এবং ৩৩৪.৬৮ ক্যারাটের প্রায় ৪০.৮১৫টি হীরা বসানো রয়েছে এই কমোডে।

ইতোমধ্যে সবচেয়ে বেশি হীরা বসানো টয়লেটের ক্যাটাগরিতে গ্রিনেস বুকে নাম তুলেছে এই কমোড। যদিও এটি গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে কমোডটির কর্ণধার অ্যারন শুমের ১০ নম্বর রেকর্ড। এছাড়াও ট্রেড ফেয়ারে একটি ৪০০ ক্যারাট হীরা বসানো গিটারেরও প্রদর্শনী করা হয়েছে। যার দাম প্রায় ২ মিলিয়ন ডলার। হীরা বসানো গোলাপি একটি হাইহিল জুতোও রয়েছে এ তালিকায়, যার দাম ৪.২৫ মিলিয়ন ডলার। সম্পাদনা : মাজহারুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়