শিরোনাম
◈ গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ◈ তারেক রহমানকে ভারত কেন দুটি আমন্ত্রণ দিয়েছিল, জানাল দিল্লি ◈ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ১১.৪২ শতাংশ ◈ কূটনীতিক পরিচয়ে ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সতর্ক করলো ঢাকার মার্কিন দূতাবাস ◈ পশ্চিমবঙ্গে মাদকের চেয়েও বিপজ্জনক বস্তু এখন গরুর মাংস ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১,৫৯৩ ◈ ফ্যাসিস্ট সরকারের আমলে ৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে: আইনমন্ত্রী ◈ ১৪ মাস পর ডলার বিক্রি শুরু করল বাংলাদেশ ব্যাংক ◈ স্পীকারের সঙ্গে ফ্রান্সের সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ : দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সংসদীয় ককাস গঠনের ওপর গুরুত্ব ◈ ঢাকার দুই সিটিতে প্রার্থী প্রায় চূড়ান্ত—নির্দলীয় ভোটেও বিএনপি-জামায়াতের সমর্থনেই জমবে লড়াই

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০১৯, ১২:১৯ দুপুর
আপডেট : ০৩ নভেম্বর, ২০১৯, ১২:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জয়নাল হাজারীর কথা রাখেনি বিজু, রাজাকার বিয়ে করে তাকে

জান্নাত জুঁই : চ্যালেল আই’য়ের সাম্প্রতিক বিষয়ের বিশেষ নিবেদন অনুষ্ঠানে আওয়ামী লীগ উপদেষ্টা কেন্দ্রীয় কমিটির সংসদ জয়নাল হাজারী বলেন, প্রধানমন্ত্রীর সরাসরি অনুমতি নিয়ে আমি ফেনীতে ফিরতে চাই। আওয়ামী লীগের সংবাদ সম্মেলনের পরেই ফেনিতে আবারো দায়িত্বপ্রাপ্ত হয়ে কাজ শুরু করবো।

তিনি যৌবনের তার রোমান্টিক স্মৃতিচারণ করে বলেন, আমি যখন কলেজের ছাত্র ছিলাম তখন বিজুও কলেজের ছাত্রী ছিলো। আমি গান লিখতাম এবং বিজু গান গাইতো। এভাবেই প্রথমে আমাদের পরিচয়ে হয়েছিলো।পরে আমাদের ভালোবাসা হয়। যুদ্ধের সময়ে আমি যখন চলে গেলাম তখন তারা সোনাগাজী এলাকায় আত্মগোপন করেন।

পরে একজন রাজাকার তাকে জোর করে বিয়ে করেছিলো। বিজুর সাথে কথা হয়েছিলো আমরা কেউ কাউকে ছাড়া বিয়ে করবোনা। তবে যুদ্ধের সময়ে আমি সংবাদ পেয়েছিলাম তার বিয়ে হয়ে গেছে। চাইলে জোর করে এনে আবারো বিয়ে করতে পারতাম। তা আমি করি নি। বিজু আমাকে যে ওয়াদা করেছিলো তা ভেঙ্গেছে। এই জন্যই তখন এটাই বিচার চেয়েছিলাম। এরপরে কখনো বিয়ে বা কোন নারী নিয়ে চিন্তাই করিনি। রাজনীতিতেই সবটুকু দিতে চাই। দেশের জন্য, দেশের মানুষের জন্য এবং ফেনি জনগনের সেবা করতে চাই।

দীর্ঘদিন রাজনৈতিক দলের বাহিরে ছিলেন। জয়নাল হাজারী তবে আবারো নান কারণে মাননীয় প্রধানমন্ত্রী আবারো তাকে দলে ফেরালেন। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ