শিরোনাম
◈ ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা, রাত থেকেই কার্যকর ◈ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী ◈ সীমান্তের দুই মুখ : এপার থেকে মানুষ পাচারের ফাঁদ, ওপার থেকে ঢুকছে মাদক ◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০১৯, ০৬:৪৪ সকাল
আপডেট : ০২ নভেম্বর, ২০১৯, ০৬:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মায়ের জন্য পাত্র খুঁজতে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে বিজ্ঞাপন দিয়েছেন এক তরুণী

অনলাইন ডেস্কঃ আস্থা ভারমা নামে ওই তরুণী ভারতের বাসিন্দা। বৃহস্পতিবার টুইটারে মায়ের সঙ্গে তোলা একটি সেলফি পোস্ট করে তিনি বলেন, আমার মায়ের জন্য ৫০ বছর বয়সী হ্যান্ডসাম পুরুষ খুঁজছি! পাত্রকে অবশ্যই ভেজিটেরিয়ান হতে হবে, কখনও মদ্যপান করা যাবে না এবং সুপ্রতিষ্ঠিত হতে হবে। যুগান্তর

আইনের ছাত্রী ওই তরুণীর টুইটের পরপরই সেখানে রীতিমতো কমেন্টের বন্যা বয়ে যায়। অনেকেই মা ও মেয়েকে সাধুবাদ জানিয়েছেন। আবার অনেকেই বলেছেন, তারা পাত্র খুঁজতে কোনো ঘটক বা বিবাহ-এজেন্সির কাছে যাননি কেন?

জবাবে মেয়েটি জানিয়েছেন, তারা গিয়েছিলেন। এমনকি এর জন্য টিন্ডারও ব্যবহার করা হয়ে গেছে। তবে, তাতে আশানুরূপ ফল মেলেনি। তাই, বাধ্য হয়েই টুইটারের শরণাপন্ন হতে হয়েছে।

  • সর্বশেষ