শিরোনাম
◈ নতুন যে পরিবর্তন এলো জমির নামজারিতে, আরো যা জানা জরুরী ◈ ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনও স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা ◈ দুর্যোগকবলিত নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা দিল বাংলাদেশ ◈ খে‌লোয়াড়‌দের আ‌র্থিক ক্ষ‌তি সামলা‌তে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ালো বিসিবি ◈ নাম বদলে যাচ্ছে র‌্যাবের, সংসদে বিল ◈ সংসদে অনুপস্থিত এমপি, বাতিল হলো লিখিত প্রশ্ন: স্পিকারের ‘জি এম তো নাই’ মন্তব্যে হাসির রোল ◈ নতুন দায়িত্ব পেলেন এ্যানি ◈ ইংরেজি জানেন, বুঝতেও পারেন—কথা বলতে গেলেই সমস্যা কেন হয়? ◈ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০১৯, ১১:২০ দুপুর
আপডেট : ০১ নভেম্বর, ২০১৯, ১১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েলে মাটির নীচে ৮শ’ বছরের পুরনো সোনার সুড়ঙ্গের সন্ধান

মুসফিরাহ হাবীব : ইসরায়েলে মাটির তলায় লুকিয়ে রাখা ৮০০ বছরের পুরনো সোনার সুড়ঙ্গের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। এখন শুধু খোঁড়াখুঁড়ি করে সেই গুপ্তধন তুলে আনার অপেক্ষা। উন্নত প্রযুক্তির লেজার প্রযুক্তি ব্যবহার করে এ সুড়ঙ্গের খোঁজ মিলেছে।

ন্যাশনাল জিযোগ্রাফিক চ্যানেলের বিজ্ঞানী লিন এবং তার দল সম্প্রতি এ খোঁজ পান। লিন জানিয়েছেন, একাদশ শতকে ধর্মযুদ্ধের সময় ইসরায়েলের শহর একরির নীচে খ্রিস্টান যোদ্ধারা সুড়ঙ্গ তৈরি করেছিলেন।

ওই ধর্মযুদ্ধ হয়েছিল ইসরায়েলকে মুসলিম আধিপত্য মুক্ত করে সেখানে খ্রিস্টধর্মের সূচনা করতে। ধর্মযুদ্ধের সময় ইসরায়েলের ওই শহরটিই ছিল যোদ্ধাদের সদর দপ্তর। এটি যাতে সহজে খুঁজে না পাওয়া যায় সেজন্যই মাটির অনেকটা নীচে ওই সুড়ঙ্গ তৈরি করা হয়েছিল। গোপন সুড়ঙ্গ দিয়ে সদর দফতরে পৌঁছতেন যোদ্ধারা।

এ সুড়ঙ্গ দিয়েই তারা যুদ্ধের প্রয়োজনীয় সামগ্রীসহ প্রচুর সোনা নিয়ে যেতেন। বিজ্ঞানীদের ধারণা, ভাল করে খুঁড়লে যোদ্ধাদের লুকিয়ে রাখা অনেক সোনা উদ্ধার করা যাবে সুড়ঙ্গ থেকে। তবে অনেক ইতিহাসবিদের মতে, সেনারা এ সুড়ঙ্গ দিয়ে সোনার মতো মূল্যবান সম্পদ নিয়ে যাওয়ার পাশাপাশি লুকিয়ে থাকা এবং বিপদে পড়লে পালানোর রাস্তা হিসাবেও এ সুড়ঙ্গ ব্যবহার করত।

এতদিন এই সুড়ঙ্গ এবং সদর দপ্তরের কথা জানা থাকলেও এর প্রকৃত অবস্থানটি জানা ছিল না। এই প্রথম এটির খোঁজ পেলেন বিজ্ঞানী লিন। তবে সুড়ঙ্গটি মাটির ঠিক কতটা নীচে রয়েছে এবং তার বিস্তৃতি কতটা তা জানার চেষ্টা এখনও চলছে।

  • সর্বশেষ