শিরোনাম
◈ সংস্কার না হলে আরও কমতে পারে প্রবৃদ্ধি, সতর্ক করল আইএমএফ ◈ ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের অন্যতম অজনপ্রিয় সামরিক অভিযান: সিএনএনের বিশ্লেষণ ◈ এমপি নজরুলের দ্বিতীয় বিয়ে নিয়ে ধোঁয়াশা, কাজীর বক্তব্যে নতুন বিতর্ক ◈ স্বর্ণ-নগদ টাকা নিয়ে ভাতিজার সঙ্গে উধাও চাচি, থানায় অভিযোগ চাচার ◈ এলএনজি টার্মিনাল বিকল, বেড়েছে গ্যাস সংকট ◈ আইন প্রণয়ন ও কমিটি গঠনে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ টিআইবির ◈ বোয়িংয়ের পর এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ ◈ এনআইডি সংশোধনে মাঠ পর্যায়ে নিষ্পত্তি, অনলাইনে হবে ভোটার এলাকা পরিবর্তন ◈ পূর্বশত্রুতার জেরে রাজধানীতে বিএনপি কর্মী খুন ◈ ঘুষিকাণ্ডে বিতর্কে জড়ানোর পর প্রথমবার মুখ খুললেন পারেদেস

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০১৯, ০৮:৪৪ সকাল
আপডেট : ৩১ অক্টোবর, ২০১৯, ০৮:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাতক্ষীরায় যুদ্ধাপরাধ মামলার আসামি গ্রেপ্তার

আসাদুজ্জামান : বুধবার রাতে কলারোয়া উপজেলার ব্রজাবক্স গ্রামের তার মেয়ের বাড়ি থেকে অভিযুক্ত আকবর আলীকে গ্রেপ্তার করে পুলিশ ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সদস্যরা। গ্রেপ্তারকৃত আকবর আলী কালিগঞ্জ উপজেলার ইন্দ্রনগর গ্রামের মৃত শেখ জবেদ আলীর পুত্র।

সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, আকবর আলীর বিরুদ্ধে যুদ্ধাপরাধী মামলাসহ ২০১৩ সালে নাশকতায় অভিযোগে জেলার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ৫০ টিরও বেশি মামলা রয়েছে। ২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হলে মাওলানা আকবর নিজেকে বাঁচাতে আত্মগোপনে চলে যান। এরপর ২০১৩ সাল থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

প্রসঙ্গত, আকবর আলীর বিরুদ্ধে ২০০৯ সালে যুদ্ধাপরাধের মামলা দায়ের হয়। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়