শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০১৯, ০৮:২১ সকাল
আপডেট : ৩০ অক্টোবর, ২০১৯, ০৮:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অতিরিক্ত সচিব পদে রদবদল

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যানসহ ১৬ অতিরিক্ত সচিব ও সমমর্যাদার পদে পরিবর্তন এনেছে সরকার। মঙ্গলবার (২৯ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ রদবদল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব মো. কামরুল আহসান বিআরটিএর চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন। বিআরটিএর চেয়ার‌ম্যান হিসেবে দায়িত্ব চালিয়ে আসা অতিরিক্ত সচিব মো. মশিয়ার রহমানকে গত ২০ অক্টোবর বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

এরপর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অতিরিক্ত হিসেবে বিআরটিএর চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন। হাওর ও জলাশয় উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মজিবুর রহমানকে গ্রন্থাগার অধিদফতরের মহাপরিচালক, ‘গ্রামীণ রাস্তায় ছোট ছোট সেতু/কালভার্ট নির্মাণ’ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক মুস্তাফিজুর রহমানকে পাট অধিদফতরের মহাপরিচালক, বিআরটিসির পরিচালক (অতিরিক্ত সচিব) মো. হামিদুর রহমানকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মুহাম্মদ মুনির চৌধুরীকে হাওর ও জলাশয় উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. মাহমুদ-উল-হককে প্রতিরক্ষা মন্ত্রণালয়, জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব ফরিদা পারভীনকে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

গ্রন্থাগার অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জাহানারা পারভীনকে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে৷ অতিরিক্ত সচিব মো. আতিকুর রহমানকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, মশিউর রহমানকে স্বাস্থ্যসেবা বিভাগ, সুদত্ত চাকমাকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং একেএম জাকির হোসেন ভূঁইয়াকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। তারা এতোদিন ওইসব মন্ত্রণালয়ে সংযুক্ত ছিলেন।

এছাড়া তথ্য মন্ত্রণালয় সংযুক্ত অতিরিক্ত সচিব মীর মো. নজরুল ইসলামকে জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব একেএম দিনারুল ইসলামকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সদস্য, প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালনের জন্য সুরক্ষা সেবা বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব আবুল হাসনাত মো. লতিফুল কবিরকে ‘বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ভবন নির্মাণ (দ্বিতীয় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) নাসরীন আফরোজকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা-ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়