শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০১৯, ০৬:৪৩ সকাল
আপডেট : ১১ অক্টোবর, ২০১৯, ০৬:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংগঠনে বহিরাগত হাইব্রিড ঢুকলে কি হয়?

 

সুলতান মির্জা : সংগঠনে নিজের অবস্থান বোঝানোর জন্য অতি বেশি বেশি কিছু অপকর্ম করার মধ্যমে যুবলীগ মহানগর দক্ষিণ ইতোমধ্যে প্রমাণ দিয়েছে। বুয়েটের ছাত্রলীগের এই কমিটি নিয়ে প্রথম থেকেই বেশ সন্দেহ ছিলো। সোহাগ জাকিরের সময়ে ঘোষিত প্রেসিডেন্ট সেক্রেটারি এবং পরবর্তিতে শোভন-রাব্বানীর দেয়া পূর্ণাঙ্গ কমিটি। শোভন-রাব্বানী দায়িত্ব পেয়ে সারাদেশে বিশ-বাইশটা পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছিলো এবং একদম নতুন দুটি বিশ্ববিদ্যালয় শাখা ও কয়েকটা উপজেলা কমিটি অনুমোদন দিয়েছিলো। যদিও ইতোমধ্যে বহিরাগত শিবির, ছাত্রদল, বিবাহিত এসব কারণে ময়মনসিংহের গৌরীপুরের কমিটি ভেঙে দেয়া হয়েছে। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি সম্পাদককে ক্যাম্পাসে ঢুকতে দিচ্ছে না ক্যাম্পাসের ছাত্রলীগ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কমিটি নিয়েও রয়েছে প্রশ্ন।

বুয়েট হলো শিবিরের খোঁয়াড় এবং বুয়েট ছাত্রলীগের এই কমিটির মধ্যে কম পক্ষে ষাট শতাংশ কর্মী আছে যারা কলেজ জীবনে শিবিরের রাজনীতিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলো। সেই তারা কখন কি করবে সেটা অবশ্যই আমাদের জানার কথা নয়। এখন আশঙ্কার বিষয় যা নিয়ে ভাবছি তা অমূলক নয় বুয়েটের দায় বাংলাদেশ ছাত্রলীগের একদম নয়। বুয়েট ছাত্রলীগে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের রিক্রুট পারসনের নাম সামনে আনাটা জরুরি হয়ে উঠেছে, জরুরি হয়ে উঠেছে শোভন-রাব্বানীর দেয়া সব কমিটিগুলো ভেঙে দেয়ার। জরুরি হয়ে উঠেছে এসব কমিটি দেওার কারণে শোভন-রাব্বানীকে জিজ্ঞাসাবাদের। মোটাদাগে শিবির-ছাত্রদল থেকে বহিরাগত নামধারী ছাত্রলীগের কোনো কুলাঙ্গারের দায় বাংলাদেশ ছাত্রলীগ নিতে পারে না। আর হ্যাঁ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি শোভন-রাব্বানী যেই কমিটি করেছে এই কমিটির সব বিতর্কিত ব্যক্তিদের সবাইকে ছাত্রলীগ থেকে বের করে দেয়াটাও জরুরি। না হলে সামনে হয়তো আরও কোনো অতি উৎসাহী আকাম-কুকামের দায় চলে আসবে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়