শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০১৯, ০৩:৪১ রাত
আপডেট : ১০ অক্টোবর, ২০১৯, ০৩:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর সঙ্গে জাইকার ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত

সুজন কৈরী : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বুধবার স্থানীয় সময় বিকেল ৪টায় জাপানের মিনিস্ট্রি অফ জাস্টিসের মন্ত্রী কাৎসুইউকি কাওয়াইকের সঙ্গে তার কার্যালয়ে এক বৈঠক করেছেন। বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জাপানের মিনিস্ট্রি অফ জাস্টিসের মন্ত্রী কাৎসুইউকি কাওয়াইকে স্পেসিফায়েড স্কিল্ড ওয়ার্কার নেয়ার বিষয়ে পরীক্ষা দ্রুত আয়োজনের জন্য অনুরোধ করেন।উত্তরে মিনিস্ট্রি অফ জাস্টিসের মন্ত্রী বিষয়টি পরীক্ষা করে ব্যবস্থা নিবেন এবং পরীক্ষার সিডিউল জানাবেন বলে প্রত্যয় ব্যক্ত করেছেন।

এরপর বিকেল সাড়ে ৫ টায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ জাইকা অফিসে জাইকা'র ভাইস প্রেসিডেন্ট কাজুহিকো কোশিকাওয়ার সাথে বৈঠক করেন। এতে বাংলাদেশে জাপান- বাংলাদেশ ল্যাংগুয়েজ সেন্টার স্থাপন ও যৌথভাবে অন্যান্য টিটিসিতে কারিগরি সহায়তা প্রদান বিষয়ে আলোচনা হয়েছে। জাইকা কর্তৃপক্ষ জানিয়েছে এসব বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্ত নেয়া হবে।

বৈঠক দুটিতে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাস্ট্রদূত রাবাব ফাতিমা, মন্ত্রীর একান্তসচিব আহমদ কবীর এবং সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ রাশেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ