শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০১৯, ০৫:২২ সকাল
আপডেট : ০৯ অক্টোবর, ২০১৯, ০৫:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক জীবন্ত কিংবদন্তী অমিতাভন বচ্চন

সানমুন নিশাতঃ বিভিন্ন চরিত্র পর্দায় উপস্থাপনে যার রয়েছে এক অদ্ভুত ক্ষমতা, যে মুন্সিয়ানা বি টাউনে গড়ে দিয়েছে তার এক স্বতন্ত্র ইমেজ, তিনি হলেন অমিতাভ বচ্চন বলিউডের শাহেনশাহ।৭৭ পেরিয়ে শুক্রবার ৭৮-এ পা দিয়েছেন বিগ বি। জন্মদিনে জীবন্ত এই কিংবদন্তীর প্রতি রইলো শুভেচ্ছা।চ্যানেল২৪

সাধারন ক্যানভাসে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের জনপ্রিয়তার রঙটাই যেন অসাধারণ।সেলুলয়েডে রুপালী রঙের প্রেমটা শুরু সেই ১৯৬৯-এ। প্রথম ছবি সাত হিন্দুস্থানি দিয়েই রিল লাইফে নিজেকে বাঁধেন তিনি সাত পাকে। আর বলিউডও পায় এক অ্যাংরি ইয়াং ম্যান কে।

এর পরের গল্পটা শুধুই যেনো সিড়ি ভাঙার নিজেকে ভেঙেছেন গড়েছেন আর উপহার দিয়ে গেছেন একের পর এক কালজয়ী চলচ্চিত্র। তার চমৎকার অভিনয় শৈলি, সুদর্শন চেহারা আর ভরাট কন্ঠে দর্শক আজও মন্ত্রমুগ্ধ। দর্শকমনে গেঁথে আছেন তিনি নানা রুপে। কখনো বিগবি কখনো শাহেনশাহ জয় কখনো আবার কুলি নম্বর ওয়ান।

শুধু অভিনয় নয় প্লেব্যাক বিজ্ঞাপন কিংবা উপস্থাপনা সবখানেই যেন তার দীপ্তিময় উপস্থিতি। এমন কি বাদ যায়নি সঙ্গীতাঙ্গনও। লাকি সেভেনের যৌথখামার অর্থাৎ জীবনের ৭৭টি বসন্ত পেরিয়ে এই কিংবদন্তি এখন ৭৮এ।

একই সাথে পার করলেন ক্যারিয়ারের অর্ধশত বছরও। তার জন্য রইলো শুভবারতা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়