শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০১৯, ০৭:৩৬ সকাল
আপডেট : ০৬ অক্টোবর, ২০১৯, ০৭:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইতালিতে অভিবাসীর গুলিতে ২ পুলিশ নিহত

ডেস্ক রিপোর্ট : ইতালিতে অভিবাসী দুই সহোদরের গুলিতে ২ পুলিশ নিহত হয়েছেন। শুক্রবার বিকালে ত্রিএসতে প্রদেশের পুলিশ সদরদপ্তরে নারকীয় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন পেয়ারলুইজি রুত্তা (৩৪) ও মাত্তেও দি মেনেগো ( ৩১)। যুগান্তর

স্কুটার চুরির অভিযোগে রিপাবলিক ডোমিনিকার নাগরিক আলেজান্দ্র আগস্টো স্টেপন মেরান ( ২৯) এবং তার ভাই কার্লিলেসে স্টেপন মেরানকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে একজন টয়লেটে যাওয়ার নাম করে এক পুলিশের বন্দুক চুরি করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে।

এতে ঘটনাস্থলেই ২ পুলিশ নিহত হন এবং আরও তিনজন আহত হন। এর মধ্যে একজন চিৎকার করে বলতে থাকেন মরে যাচ্ছি, মরে যাচ্ছি অ্যাম্বুলেন্স চাই না। ঘাতক দুই সহোদরকে পুলিশ গ্রেফতার করেছে।

এ ঘটনায় ইতালি প্রেসিডেন্ট সেরজো মাতারেল্লা, প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তেসহ স্থানীয় মেয়র ডিপিয়াচ্ছা দুঃখ প্রকাশ করেন। নিহত পুলিশদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়