শিরোনাম
◈ ডিবির অভিযানে ‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ গ্রেফতার ◈ হরমুজ প্রণালি বন্ধ: বিশ্বে কার কাছে কত তেল মজুত, কারা টিকবে দীর্ঘদিন? ◈ যেভাবে খামেনিকে হত্যার ছক কষেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু: গোপন ফোনালাপ ফাঁস ◈ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ (ভিডিও) ◈ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস সম্ভব নয়, মিথ্যা বন্ধ করুন: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ◈ ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি ◈ হা‌বিবুল বাশার সুমন জাতীয় দ‌লের প্রধান নির্বাচক ◈ ট্রাম্পের আলোচনার দাবি উড়িয়ে দিল ইরান ◈ অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন ◈ ২৫ মার্চ কালরাত: এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করবে দেশ

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০১৯, ০৯:৪৯ সকাল
আপডেট : ০৪ অক্টোবর, ২০১৯, ০৯:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রেমপত্র পোড়াতে গিয়ে বাড়ি পুড়িয়ে দিলেন তরুণী

মুসবা তিন্নি : কথায় আছে- প্রেমের আগুন সহজে নেভে না। যেন তারই জ্যান্ত প্রমাণ রেখেছেন যুক্তরাষ্ট্রের এক তরুণী। সম্প্রতি সম্পর্ক ভেঙে যাওয়ার প্রতিক্রিয়ায় সাবেক প্রেমিকের চিঠি পোড়াতে গিয়ে দুর্ঘটনাবশত নিজের অ্যাপার্টমেন্টেই আগুন লাগিয়ে ফেলেন তিনি। একেই হয়তো বলে- প্রেমের আগুন! নেব্রাস্কা অঙ্গরাজ্যের রাজধানী লিঙ্কন শহরে এ ঘটনা ঘটে বলে জানাচ্ছে মার্কিন সংবাদমাধ্যম। এই সময়

ফক্স নিউজের খবরে বলা হয়, গতসোমবার (১৬ সেপ্টেম্বর) ১৯ বছর বয়সী এক তরুণী নিজেদের অ্যাপার্টমেন্টে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটান।

পুলিশ জানায়, ঘটনার দিন ওই তরুণী লেজার গ্যাসলাইটের সাহায্যে বেশ কিছু চিঠিতে আগুন ধরিয়ে দেন। সে সময় আরও কিছু চিঠি মেঝেতে পড়েছিলো। এক পর্যায়ে জ্বলতে থাকা চিঠিগুলো মেঝেতে ফেলে রেখেই পাশের আরেক ঘরে ঘুমোতে চলে যান তিনি। এর অল্প কিছুক্ষণ পরই ছড়িয়ে পড়া আগুনের মধ্যে জেগে ওঠেন তিনি। দেখেন অ্যাপার্টমেন্টে আগুন লেগে গেছে। কার্পেট পুড়ছে।

পরে সৌভাগ্যক্রমে দ্রুত দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে ভবনের প্রায় সাড়ে তিন লাখ টাকা অর্থমূল্যের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দমকল বাহিনী জানায়। অগ্নিকাণ্ডে তরুণী সামান্য আহত হলেও আর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়